শনিবার, ১৬ মে ২০২৬, ০৮:৩১ পূর্বাহ্ন

শিরোনাম :
জাতীয় স্মৃতিসৌধে আশুলিয়া থানা প্রেস ক্লাবের সাংবাদিক পুনর্মিলনী অনুষ্ঠিত আওয়ামী প্রতিহিংসার শিকার তিতাস গ্যাস কর্মচারী শ্রমিক দল নেতা চাকরিচ্যুত শওকত ইমামের মানবেতর জীবনযাপন। বাকেরগঞ্জে উন্নয়ন প্রকল্পে অনিয়মের অভিযোগ। গণমাধ্যমের স্বাধীনতা, সাংবাদিকের নিরাপত্তা ও মালিকানার সংকট পঞ্চগড়ে গ্রাম আদালত কার্যক্রম শক্তিশালী করতে অর্ধ-বার্ষিক সমন্বয় সভা অনুষ্ঠিত। রাজশাহী প্রেসক্লাবের নেতৃবৃন্দের সাথে রাসিক প্রশাসকের মতবিনিময় নির্মাণাধীন মসজিদুল আকবর কমপ্লেক্সের ছাঁদ ধসে ক্ষয়ক্ষতি ! কন্ট্রাকটর ও প্রকৌশলীর গাফিলতির অভিযোগ !! প্রেমের অনন্য উপাখ্যান: কাপাসিয়ায় মালয়েশিয়ান তরুণী হাফিজা ও রাকিবের বিয়েতে নায়িকা প্রিয়াংকা ফোরকান মাস্টারকে ঘিরে অপপ্রচারের বিরুদ্ধে প্রতিবাদ সত্য, মানবিকতা ও সামাজিক সম্প্রীতির পক্ষে এলাকাবাসীর আহ্বান গংগাচড়ায় শ্রমিক কল্যাণ ফেডারেশনের কার্যকরী পরিষদ সম্মেলন অনুষ্ঠিত মানবিক সহায়তার আওতায় ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে জি.আর চাল বিতরণ কোরবানির ঈদে পশুর সংকট নেই, ভারতীয় গরু ঠেকাতে কঠোর নজরদারি: সাভারে মন্ত্রী আমিন উর রশিদ আগরদাঁড়ি ইউনিয়ন আমীরসহ তিন মরহুমের জানাজায় শোকাবহ পরিবেশ কুচক্রী মহলের ষড়যন্ত্রে মিকাইল বিশ্বাসকে ঠেকানো যাবে না বললেন এলাকার সাধারণ জনগণ গাজীপুরে জুতা কারখানায় আগুন ভোলায় ৫০০ গ্রাম গাঁজাসহ মাদক ব্যবসায়ী আটক, ৩ মাস ৭দিনের কারাদণ্ড। আত্রাইয়ে অভ্যন্তরীণ বোরো ধান-চাল সংগ্রহের শুভ উদ্বোধন মুরাদনগরে মাদকবিরোধী অভিযানে বিদেশি মদ, ইয়াবা ও নগদ টাকাসহ আটক ২ গাজীপুরে টিকটক করতে গিয়ে ট্রেনের ধাক্কায় প্রাণ গেল ২ এসএসসি পরীক্ষার্থীর গাজীপুরে আলোচিত ৫ খুন: সেই ফোরকানের মরদেহ উদ্ধার পদ্মা নদীতে ঈদুল আযহা উপলক্ষে প্রধানমন্ত্রীর ঈদ উপহার চাল বিতর অনিয়মে জিরো টলারেন্সের ঘোষণা গাজীপুরের তুরাগ নদীতে তলিয়ে যাওয়া বন্ধুকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল দুই কিশোরের মেয়ে থেকে ছেলেতে রূপান্তরিত নূরনবীকে দেখতে জনতার ভিড়! বিএনপি’র প্রতিষ্ঠাতা চেয়ারম্যান শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশনের সভাপতি মোসলেহ, সম্পাদক শামীমা পারভীন রাণীশংকৈলে ৪ বছরের শিশুকে ধর্ষণের পর হত্যা, ধর্ষক কিশোর গ্রেপ্তার প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ হাবিবের আস্থাভাজন ছাত্রনেতা তানভীর অসুস্থ, দোয়া কামনা ২০৬ পিস ইয়াবাসহ ঢাকা জেলা ডিবি (উত্তর)-এর পৃথক অভিযানে গ্রেফতার ৫ মাদক ব্যবসায়ী সাতকানিয়ায় ২স্কুল ছাত্রীকে ধর্ষণের দায়ে আটক-৪!ভিকটিমদেরকে উদ্ধার। আটিগ্রাম ভূমি অফিসের ছত্রছায়ায় চলছে অবৈধ ড্রেজার ও মাটি বাণিজ্য কৃষিজমি ধ্বংসের অভিযোগ, প্রশাসনের নীরবতায় ক্ষোভ স্থানীয়দের
জরুরী নোটিশ :
জরুরী নোটিশ এবং সতর্কবার্তা ""গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রণালয় কর্তৃক  মিডিয়া ভুক্ত পত্রিকা দৈনিক আমার প্রাণের বাংলাদেশে কর্তব্যরত সকল সাংবাদিকদের দৃষ্টি আকর্ষণ করছি ।  কিছু কুচুক্তি মহল বিভিন্ন গণমাধ্যমের আইডি কার্ড নকল করে বিভিন্ন প্রকার অপরাধে জড়াচ্ছে কিছুদিন পর পর পত্রিকার এসব খবরে আমরা বিভ্রান্ত। এরকম বেশ কয়েকজন অপরাধী দৈনিক আমার প্রাণের বাংলাদেশ পত্রিকার আইডি কার্ড নকল করেছে এমন প্রমাণিত হওয়াতে আমরা তাদের বিরুদ্ধে  তাৎক্ষণিক আইনগত ব্যবস্থা নিয়েছি। এবং সংবাদ প্রকাশ করে এসব অপরাধীদের সাথে আমাদের কোন সম্পর্ক নাই বলে আমরা ঘোষণা দিয়েছি।  সেই সাথে আমরা আমাদের প্রদত্ত বিগত দিনের সকল আইডি কার্ড পরিবর্তন করে স্ক্যানিং কোড সিস্টেম করে নতুন আঙ্গিকে আইডি কার্ড তৈরি করেছি।  দৈনিক আমার প্রাণের বাংলাদেশে কর্তব্যরত সকল সাংবাদিকদের কে সম্মানের সাথে জানাচ্ছি আপনারা  আপনাদের পুরনো আইডি কার্ড পত্রিকা অফিসে জমা দিয়ে সেই সাথে নতুন করে ভোটার আইডি কার্ড এবং  আপনার শিক্ষাগত যোগ্যতার সকল সনদের সত্যায়িত ফটোকপি সহ জমা দিয়ে আগামী ১৫ দিনের মধ্যে নতুন আইডি কার্ড সংগ্রহ করার জন্য নির্দেশ দেয়া গেল। পত্রিকা কর্তৃপক্ষের এই নির্দেশ যারা অমান্য করবে তাদেরকে পত্রিকা কর্তৃপক্ষ বহিষ্কৃত বলে গণ্য করবেন। আপনাদের জ্ঞাতার্থে আরও জানাচ্ছি যে  গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী মহোদয়ের নির্দেশক্রমে সাংবাদিকদের শিক্ষাগত যোগ্যতার মান নির্ণয় সহ সাংবাদিকদের ডাটাবেজ তৈরি করছেন, মাননীয় সাবেক বিচারপতি প্রেস কাউন্সিলের চেয়ারম্যান ইতিমধ্যে এ বিষয়ে গুরুত্বপূর্ণ বিবৃতি দিয়েছেন। পুনরায় আপনার ভোটার আইডি কার্ড এবং শিক্ষাগত যোগ্যতা অভিজ্ঞতার সনদ সকল কিছু সত্যায়িত করে নতুনভাবে দৈনিক আমার প্রাণের বাংলাদেশ পত্রিকার   কর্তৃপক্ষকে জমা দিয়ে পুরনো কার্ডটি ফেরত দিয়ে নতুন আইডি কার্ড নেওয়ার জন্য নির্দেশ রইল।  আদেশক্রমে --আব্দুল্লাহ আল মামুন--প্রকাশক ও সম্পাদক--দৈনিক আমার প্রাণের বাংলাদেশ ।

ঝিনাইদহে যুবককে পিটিয়ে হত্যার ঘটনায় তিন টি বাসে আগুন, শ্রমিকদের সড়ক অবরোধ

সৌভিক পোদ্দার, ঝিনাইদহ জেলা প্রতিনিধি / ৩১ Time View
Update : শনিবার, ১৬ মে ২০২৬, ০৮:৩১ পূর্বাহ্ন

ঝিনাইদহে তেল নিতে গিয়ে পাম্প শ্রমিকদের মারধরে নীরব হোসেন নামে এক যুবকের মৃত্যুর ঘটনার পর ওই পাম্পের মালিকের একটি বাস সহ তিন বাজে আগুন ধরিয়ে দিয়েছে বিক্ষুব্ধ লোকজন।গতকাল শনিবার দিবাগত রাত ৩টার দিকে শহরের কেন্দ্রীয় বাস টার্মিনালে এই ঘটনা ঘটে। বাসে আগুনের ঘটনায় আজ রোববার সকাল ৯টা থেকে বেলা সাড়ে ১১টা পর্যন্ত বিক্ষুব্ধ শ্রমিকেরা ঝিনাইদহ-মাগুরা-ঢাকা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেন। এরপর প্রশাসনের সুষ্ঠু তদন্তের আশ্বাসে অবরোধ তুলে নেন শ্রমিকেরা। পরে যানবাহন চলাচল স্বাভাবিক হয়।এদিকে দুপুরে প্রতিবেদন লেখা পর্যন্ত সদর হাসপাতালের মর্গে নিহত ওই যুবকের ময়নাতদন্ত কার্যক্রম চলমান রয়েছে। থানায় এখনো কোনো মামলা হয়নি। তবে ঘটনায় জড়িত থাকার অভিযোগে পাম্পশ্রমিক নাছিম হোসেন, রমিজুল ইসলাম ও দাউদকে আটক করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।এদিকে দুপুরে প্রতিবেদন লেখা পর্যন্ত সদর হাসপাতালের মর্গে নিহত ওই যুবকের ময়নাতদন্ত কার্যক্রম চলমান রয়েছে। থানায় এখনো কোনো মামলা হয়নি। তবে ঘটনায় জড়িত থাকার অভিযোগে পাম্পশ্রমিক নাছিম হোসেন, রমিজুল ইসলাম ও দাউদকে আটক করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।জানা গেছে, শহরের বাস টার্মিনাল এলাকার তাজ ফিলিং স্টেশনে শনিবার রাতে মোটরসাইকেলে তেল নিতে যান নিরব হোসেন (২২) ও তাঁর এক বন্ধু। তখন পাম্পশ্রমিকেরা বলেন, ‘তেল নেই. পাম্প বন্ধ আছে।’ পরে অন্য পাম্পে গিয়ে তেল না পেয়ে তাঁরা ফেরার সময় দেখেন, ওই পাম্পে বোতলে তেল দেওয়া হচ্ছে। তখন তাঁরা শ্রমিকদের বলেন, ‘আপনারা আমাদের তেল দিলেন না, এখন আবার বোতলে বিক্রি করছেন।’ এ নিয়ে শ্রমিকদের সঙ্গে কথা-কাটাকাটির এক পর্যায়ে পাম্পশ্রমিকেরা নিরব হোসেনকে মারধর করেন। তখন তিনি বাসায় ফিরে গিয়ে অসুস্থবোধ করলে হাসপাতালে নিলে চিকিৎসক রাত সাড়ে ৯টার দিকে নিরবকে মৃত ঘোষণা করেন। নিরব হোসেন একটি সিম কোম্পানিতে চাকরি করতেন। তিনি কালীগঞ্জ উপজেলার বাদুরগাছা গ্রামের আলিমুর বিশ্বাসের ছেলে এবং ঝিনাইদহ শহরের বকুলতলা এলাকার একটি ভাড়া বাসায় বসবাস করতেন।এই ঘটনার পর আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাজ ফিলিং স্টেশনে অভিযান চালিয়ে ঘটনায় জড়িত থাকার অভিযোগে তিন পাম্পশ্রমিককে আটক করে। নিরবের মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে রাত ১টার দিকে বিক্ষুব্ধ লোকজন শহরের আরাপপুরে ওই পাম্পমালিক হারুন অর রশিদের মালিকানাধীন সৃজনী ফিলিং স্টেশনে হামলা ও ভাঙচুর চালায়। তারা তেল দেওয়ার মেশিনগুলো ভেঙে ফেলে। এর কয়েক ঘণ্টা পর রাত ৩টার দিকে বিক্ষুব্ধ লোকজন ঝিনাইদহ কেন্দ্রীয় বাস টার্মিনালে দাঁড়িয়ে থাকা জে লাইন পরিবহন, রয়েল এক্সপ্রেস ও নাঈম পরিবহন নামের একটি লোকাল বাসে আগুন ধরিয়ে দেয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। ওই পাম্প স্টেশন ও জে লাইন পরিবহন বাসের মালিকের দাবি, নিহত নিরবের পরিচিত ব্যক্তিরা বাসে আগুন দিয়েছে।এই ঘটনার পর আজ সকালে বিক্ষুব্ধ বাসশ্রমিকেরা ঘটনার তদন্ত এবং জড়িত ব্যক্তিদের শাস্তির দাবিতে ঝিনাইদহ-মাগুরা-ঢাকা মহাসড়ক অবরোধ করে রাখেন। এতে চরম ভোগান্তিতে পড়ে যাত্রীরা। পরে এই ঘটনায় প্রশাসনের তদন্তের আশ্বাসে অবরোধ তুলে নেন শ্রমিকেরা।বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতি কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক রোকনুজ্জামান রানু বলেন, ‘আমাদের টার্মিনালে ঢুকে তিনটি গাড়িতে আগুন দেওয়া হয়েছে। এটা দুঃখজনক ঘটনা। প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি, দ্রুত এই ঘটনায় জড়িতদের যেন আইনের আওতায় আনা হয়।’এদিকে সদর হাসপাতালের মর্গে আসা নিহত নিরব হোসেনের বাবা আলিমুর বিশ্বাস বলেন, ‘রাতে ছেলের মামা ফোন করে মৃত্যুর খবর জানায়। পরে হাসপাতালে আসি। শুনেছি পাম্পশ্রমিকদের মারধরে আমার ছেলে নিরবের মৃত্যু হয়েছে। আমরা এর সঠিক বিচার চাই।’নিহত ব্যক্তির বন্ধু শান্ত বলেন, ‘আমাদের দিচ্ছে না, অথচ অন্য জায়গায় তেল দিচ্ছে, এমন কেন করা হচ্ছে—বলতেই পাম্পের শ্রমিকেরা নিরবকে মারধর করে। পরে তার মৃত্যু হয়। আমরা এই ঘটনার সঠিক বিচার চাই।’ঝিনাইদহ ফায়ার সার্ভিসের পরিদর্শক তানভীর হাসান বলেন, রাত ৩টার দিকে আগুনের খবর পেয়ে ফায়ার সার্ভিসের ২টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আধা ঘণ্টার চেষ্টায় আগুন সম্পূর্ণ নির্বাপণ করে। আগুনে বাসের সিটসহ বেশ কিছু অংশ পুড়ে যায়।তাজ, সৃজনী পাম্প ও জে লাইন পরিবহনের মালিক হারুন অর রশিদ বলেন, ‘তাজ পাম্পে একটা অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে। এটার জন্য দুঃখ প্রকাশ করছি। নিহত যুবকের পরিচিতজনেরাই সৃজনী পাম্প ভাঙচুর ও টার্মিনালে আমার একটি বাসসহ অন্যান্য বাসে আগুন দিয়েছে বলে আমার ধারণা। যে ঘটনা ঘটেছে, তার বিচার হবে। তাই বলে একটা বিষয়ে অন্য পাম্পে ভাঙচুর, বাসে আগুন দেওয়া অনাকাঙ্ক্ষিত।’ঝিনাইদহের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) শেখ বিল্লাল হোসেন বলেন, ‘বাস টার্মিনালে কারা বাসে আগুন দিয়েছে, তা শনাক্তের জন্য যত পদ্ধতি প্রয়োগ করা দরকার, আমরা তা করছি। ইতিমধ্যে কিছু বিষয় শনাক্ত করেছি। শ্রমিকেরা সড়ক অবরোধ করেছিল। তাদের দাবিগুলো শুনেছি এবং তদন্তের কথা জানিয়েছি। বর্তমানে অবরোধ তুলে নিয়েছে। ফলে যানবাহন চলাচল স্বাভাবিক আছে। দ্রুত সময়ের মধ্যে অগ্নিসংযোগকারীদের আইনের আওতায় আনব।’ তিনি আরও বলেন, ‘যুবক নিহতের ঘটনায় পাম্পের সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ চলছে। আসামিদের এরই মধ্যে আটক করা হয়েছে। সঙ্গে নিহত ব্যক্তির পরিবারকে থানায় মামলা দিতে বলেছি। আশা করছি, দ্রুত সময়ে বিস্তারিত বিষয় জানাতে পারব।’


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *