শনিবার, ১৬ মে ২০২৬, ১০:২৪ পূর্বাহ্ন
পিরোজপুর সদর হাসপাতালের সিঁড়ি থেকে পিতলের এ্যাঙ্গেল চুরির ঘটনা ঘটেছে। চুরির ঘটনার পর হাসপাতালের নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠেছে।শুক্রবার দিবাগত রাতে এ চুরির ঘটনা ঘটে। চুরির বিষয়টি নিশ্চিত করে আবাসিক মেডিকেল অফিসার নিজাম উদ্দিন জানান, পর্যাপ্ত লোকবলের অভাবে এমনটি ঘটেছে। মাদকাসক্তরা চুরির ঘটনার সঙ্গে জড়িত থাকতে পারেন বলে ধারণা করছি।জানা যায়, হাসপাতালের তত্ত্ববধায়কের অফিসে ওঠার সিঁড়ি থেকে ৭টি পিতলের এ্যাঙ্গেল চুরি করে নিয়ে যায়। তবে হাসপাতালের ভিতরে ও বাইরে বিভিন্ন স্থানে সিসিটিভি ক্যামেরা থাকলেও, হাসপাতালের তত্ত্ববধায়কের অফিসে প্রবেশের পথে নিচতলায় কোন ক্যামেরা ছিল না। ফলে চোরকে শনাক্ত করতে পারেনি কর্তৃপক্ষ। চুরির বিষয়টি সকালেই পিরোজপুর সদর থানাকে অবগত করলে পুলিশ তাৎক্ষণিকভাবে ঘটনাস্থল পরিদর্শন করেছেন।হাসপাতালের তত্ত্বাবধায়ক মো. মতিউর রহমান জানান, চোর শনাক্তের জন্য হাসপাতালের বিভিন্ন সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে দেখেছি। এছাড়া ক্ষতিগ্রস্থ সিঁড়িটি মেরামতের জন্য পিরোজপুর গণপূর্ত বিভাগকে অবহিত করা হয়েছে।’পিরোজপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মাহমুদ হাসান বলেন, খবর পেয়ে হাসপাতালে পুলিশ পাঠানো হয়েছে। এ বিষয়ে লিখিত অভিযোগ পাওয়ার পর পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানান তিনি।