শনিবার, ১৬ মে ২০২৬, ১০:২৩ পূর্বাহ্ন

শিরোনাম :
জাতীয় স্মৃতিসৌধে আশুলিয়া থানা প্রেস ক্লাবের সাংবাদিক পুনর্মিলনী অনুষ্ঠিত আওয়ামী প্রতিহিংসার শিকার তিতাস গ্যাস কর্মচারী শ্রমিক দল নেতা চাকরিচ্যুত শওকত ইমামের মানবেতর জীবনযাপন। বাকেরগঞ্জে উন্নয়ন প্রকল্পে অনিয়মের অভিযোগ। গণমাধ্যমের স্বাধীনতা, সাংবাদিকের নিরাপত্তা ও মালিকানার সংকট পঞ্চগড়ে গ্রাম আদালত কার্যক্রম শক্তিশালী করতে অর্ধ-বার্ষিক সমন্বয় সভা অনুষ্ঠিত। রাজশাহী প্রেসক্লাবের নেতৃবৃন্দের সাথে রাসিক প্রশাসকের মতবিনিময় নির্মাণাধীন মসজিদুল আকবর কমপ্লেক্সের ছাঁদ ধসে ক্ষয়ক্ষতি ! কন্ট্রাকটর ও প্রকৌশলীর গাফিলতির অভিযোগ !! প্রেমের অনন্য উপাখ্যান: কাপাসিয়ায় মালয়েশিয়ান তরুণী হাফিজা ও রাকিবের বিয়েতে নায়িকা প্রিয়াংকা ফোরকান মাস্টারকে ঘিরে অপপ্রচারের বিরুদ্ধে প্রতিবাদ সত্য, মানবিকতা ও সামাজিক সম্প্রীতির পক্ষে এলাকাবাসীর আহ্বান গংগাচড়ায় শ্রমিক কল্যাণ ফেডারেশনের কার্যকরী পরিষদ সম্মেলন অনুষ্ঠিত মানবিক সহায়তার আওতায় ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে জি.আর চাল বিতরণ কোরবানির ঈদে পশুর সংকট নেই, ভারতীয় গরু ঠেকাতে কঠোর নজরদারি: সাভারে মন্ত্রী আমিন উর রশিদ আগরদাঁড়ি ইউনিয়ন আমীরসহ তিন মরহুমের জানাজায় শোকাবহ পরিবেশ কুচক্রী মহলের ষড়যন্ত্রে মিকাইল বিশ্বাসকে ঠেকানো যাবে না বললেন এলাকার সাধারণ জনগণ গাজীপুরে জুতা কারখানায় আগুন ভোলায় ৫০০ গ্রাম গাঁজাসহ মাদক ব্যবসায়ী আটক, ৩ মাস ৭দিনের কারাদণ্ড। আত্রাইয়ে অভ্যন্তরীণ বোরো ধান-চাল সংগ্রহের শুভ উদ্বোধন মুরাদনগরে মাদকবিরোধী অভিযানে বিদেশি মদ, ইয়াবা ও নগদ টাকাসহ আটক ২ গাজীপুরে টিকটক করতে গিয়ে ট্রেনের ধাক্কায় প্রাণ গেল ২ এসএসসি পরীক্ষার্থীর গাজীপুরে আলোচিত ৫ খুন: সেই ফোরকানের মরদেহ উদ্ধার পদ্মা নদীতে ঈদুল আযহা উপলক্ষে প্রধানমন্ত্রীর ঈদ উপহার চাল বিতর অনিয়মে জিরো টলারেন্সের ঘোষণা গাজীপুরের তুরাগ নদীতে তলিয়ে যাওয়া বন্ধুকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল দুই কিশোরের মেয়ে থেকে ছেলেতে রূপান্তরিত নূরনবীকে দেখতে জনতার ভিড়! বিএনপি’র প্রতিষ্ঠাতা চেয়ারম্যান শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশনের সভাপতি মোসলেহ, সম্পাদক শামীমা পারভীন রাণীশংকৈলে ৪ বছরের শিশুকে ধর্ষণের পর হত্যা, ধর্ষক কিশোর গ্রেপ্তার প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ হাবিবের আস্থাভাজন ছাত্রনেতা তানভীর অসুস্থ, দোয়া কামনা ২০৬ পিস ইয়াবাসহ ঢাকা জেলা ডিবি (উত্তর)-এর পৃথক অভিযানে গ্রেফতার ৫ মাদক ব্যবসায়ী সাতকানিয়ায় ২স্কুল ছাত্রীকে ধর্ষণের দায়ে আটক-৪!ভিকটিমদেরকে উদ্ধার। আটিগ্রাম ভূমি অফিসের ছত্রছায়ায় চলছে অবৈধ ড্রেজার ও মাটি বাণিজ্য কৃষিজমি ধ্বংসের অভিযোগ, প্রশাসনের নীরবতায় ক্ষোভ স্থানীয়দের
জরুরী নোটিশ :
জরুরী নোটিশ এবং সতর্কবার্তা ""গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রণালয় কর্তৃক  মিডিয়া ভুক্ত পত্রিকা দৈনিক আমার প্রাণের বাংলাদেশে কর্তব্যরত সকল সাংবাদিকদের দৃষ্টি আকর্ষণ করছি ।  কিছু কুচুক্তি মহল বিভিন্ন গণমাধ্যমের আইডি কার্ড নকল করে বিভিন্ন প্রকার অপরাধে জড়াচ্ছে কিছুদিন পর পর পত্রিকার এসব খবরে আমরা বিভ্রান্ত। এরকম বেশ কয়েকজন অপরাধী দৈনিক আমার প্রাণের বাংলাদেশ পত্রিকার আইডি কার্ড নকল করেছে এমন প্রমাণিত হওয়াতে আমরা তাদের বিরুদ্ধে  তাৎক্ষণিক আইনগত ব্যবস্থা নিয়েছি। এবং সংবাদ প্রকাশ করে এসব অপরাধীদের সাথে আমাদের কোন সম্পর্ক নাই বলে আমরা ঘোষণা দিয়েছি।  সেই সাথে আমরা আমাদের প্রদত্ত বিগত দিনের সকল আইডি কার্ড পরিবর্তন করে স্ক্যানিং কোড সিস্টেম করে নতুন আঙ্গিকে আইডি কার্ড তৈরি করেছি।  দৈনিক আমার প্রাণের বাংলাদেশে কর্তব্যরত সকল সাংবাদিকদের কে সম্মানের সাথে জানাচ্ছি আপনারা  আপনাদের পুরনো আইডি কার্ড পত্রিকা অফিসে জমা দিয়ে সেই সাথে নতুন করে ভোটার আইডি কার্ড এবং  আপনার শিক্ষাগত যোগ্যতার সকল সনদের সত্যায়িত ফটোকপি সহ জমা দিয়ে আগামী ১৫ দিনের মধ্যে নতুন আইডি কার্ড সংগ্রহ করার জন্য নির্দেশ দেয়া গেল। পত্রিকা কর্তৃপক্ষের এই নির্দেশ যারা অমান্য করবে তাদেরকে পত্রিকা কর্তৃপক্ষ বহিষ্কৃত বলে গণ্য করবেন। আপনাদের জ্ঞাতার্থে আরও জানাচ্ছি যে  গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী মহোদয়ের নির্দেশক্রমে সাংবাদিকদের শিক্ষাগত যোগ্যতার মান নির্ণয় সহ সাংবাদিকদের ডাটাবেজ তৈরি করছেন, মাননীয় সাবেক বিচারপতি প্রেস কাউন্সিলের চেয়ারম্যান ইতিমধ্যে এ বিষয়ে গুরুত্বপূর্ণ বিবৃতি দিয়েছেন। পুনরায় আপনার ভোটার আইডি কার্ড এবং শিক্ষাগত যোগ্যতা অভিজ্ঞতার সনদ সকল কিছু সত্যায়িত করে নতুনভাবে দৈনিক আমার প্রাণের বাংলাদেশ পত্রিকার   কর্তৃপক্ষকে জমা দিয়ে পুরনো কার্ডটি ফেরত দিয়ে নতুন আইডি কার্ড নেওয়ার জন্য নির্দেশ রইল।  আদেশক্রমে --আব্দুল্লাহ আল মামুন--প্রকাশক ও সম্পাদক--দৈনিক আমার প্রাণের বাংলাদেশ ।

রাজধানীতে ব্যবসায়ীকে অপহরণ: নগদ টাকা ও দলিলসহ কোটি টাকা লুট

নিজস্ব প্রতিবেদক  / ৭০ Time View
Update : শনিবার, ১৬ মে ২০২৬, ১০:২৩ পূর্বাহ্ন

রাজধানীতে ব্যবসায়ীকে অপহরণ: নগদ টাকা ও দলিলসহ কোটি টাকা লুট
নিজস্ব প্রতিবেদক 

রাজধানীর মোহাম্মদপুরের চন্দ্রিমা মডেল টাউনের বাসিন্দা ও ব্যবসায়ী মো. জাহিদুল ইসলাম এবং তার পরিবার এক ভয়াবহ অপহরণ ও লুটের শিকার হয়েছেন। দুই দফায় চালানো এই হামলায় সন্ত্রাসীরা নগদ ৫ লাখ ৪০ হাজার টাকা, ১২টি ব্যাংক চেক, জমির মূল দলিল, পাসপোর্ট এবং স্ট্যাম্পে স্বাক্ষরসহ কয়েক কোটি টাকার সম্পদ হাতিয়ে নিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।

প্রথম দফার হামলা: অফিস কক্ষে জিম্মি
ঘটনার সূত্রপাত গত ১৪ সেপ্টেম্বর ২০২৫। দুপুর আনুমানিক ১টার দিকে ঢাকা উত্তরার ৬ নম্বর সেক্টরের ৮ নম্বর রোডের ৫ নম্বর বাড়িতে জাহিদুল ইসলামের অফিসে হামলা চালায় আজিজুল (২৫), ইনজামাম, সাগর ও শাহজাহান। সন্ত্রাসীরা অস্ত্রের মুখে তাকে জিম্মি করে:নগদ ৩ লাখ ৭০ হাজার টাকা। রংতুলি মিডিয়ার নামে থাকা ইউসিবি ব্যাংকের ৬টি চেক। ১০০ টাকার ৬ টা স্ট্যাম্পে জোরপূর্বক স্বাক্ষর গ্রহণ।

দ্বিতীয় দফায় পান্থপথে ১৮ সেপ্টেম্বর জাহিদুল ইসলাম ও তার স্ত্রী সামিনা আক্তার এক অসুস্থ আত্মীয়কে দেখতে পান্থপথ এলাকায় যান। সেখানে জাহিদুল ইসলাম একটি এটিএম বুথ থেকে টাকা তুলে বের হওয়ার সময় আব্দুল আজিজ, ইনজামাম, সাগর, রায়হান ও শাহজাহান, মাহবুবর রহমান অরফে মিলন চিশতি, ইমরান হোসেন রাজিব সহ অজ্ঞাত ১০-১২ জন সন্ত্রাসী তাদের ঘিরে ফেলে।

সন্ত্রাসীরা তাদের জোরপূর্বক অপহরণ করে প্রথমে একটি রেস্টুরেন্টে এবং পরে একটি অজ্ঞাত ভবনের ফ্ল্যাটে নিয়ে যায়। সেখানে সন্ধ্যা ৬টা থেকে সকাল সাড়ে ৬টা পর্যন্ত স্বামী-স্ত্রীকে আলাদা কক্ষে আটকে রেখে অমানুষিক শারীরিক ও মানসিক নির্যাতন চালানো হয়। এসময় তাদের কাছ থেকে নগদ ১ লাখ ৭০ হাজার টাকা ও মোবাইল ফোন ছিনিয়ে নেওয়া হয়।

অসুস্থ বৃদ্ধ পিতাকেও ছাড় দেয়নি সন্ত্রাসীরা
নির্যাতনের একপর্যায়ে সন্ত্রাসীরা জাহিদুল ইসলামের ষাটোর্ধ্ব অসুস্থ বাবাকে নগদ টাকা ও জমির দলিলসহ আসতে বাধ্য করে। একা চলতে অক্ষম বৃদ্ধ বাবা তার এক বন্ধুকে নিয়ে ঘটনাস্থলে পৌঁছালে সন্ত্রাসীরা তাদেরও জিম্মি করে ফেলে। সারারাত চারজনের ওপর চলে পাশবিক নির্যাতন।
সন্ত্রাসীরা অস্ত্রের মুখে ভুক্তভোগীদের কাছ থেকে নিম্নলিখিত মালামাল ও নথিপত্র জোরপূর্বক ছিনিয়ে নেয়:ব্যাংক চেক: এনআরবি ব্যাংকের ২টি, ইসলামী ব্যাংকের ২টি এবং বাংলাদেশ কৃষি ব্যাংকের ৪টি চেক।জমির দলিল: জাহিদুল ইসলামের স্ত্রীর নামে থাকা দুটি মূল দলিল (নং ৬৫৯৯ ও ৪৫৯৭), যার মোট পরিমাণ ৩৫ শতাংশ।ব্যক্তিগত নথি: জাহিদুল ইসলামের মূল পাসপোর্ট, এনআইডি কার্ড এবং ব্যবসায়িক ট্রেড লাইসেন্স। স্ট্যাম্প: ১০০ টাকার আরও ৬টি খালি স্ট্যাম্পে স্বাক্ষর।
পরদিন সকালে তাদের ছেড়ে দেওয়া হলেও সন্ত্রাসীরা চরম হুমকি প্রদান করে। অভিযুক্তরা দাবি করে, “প্রশাসন তাদের নিয়ন্ত্রণে”, তাই মামলা বা অভিযোগ করে কোনো লাভ হবে না। এছাড়া তাদের দাবি করা মোটা অঙ্কের টাকা না দিলে পুরো পরিবারকে হত্যা করা হবে এবং মিথ্যা মামলায় ফাঁসিয়ে দেওয়ার হুমকি দিয়ে জাহিদুল ইসলামের মোবাইল ফোনে প্রতিনিয়ত কল করা হচ্ছে।বর্তমানে এই ব্যবসায়ী ও তার পরিবার চরম নিরাপত্তাহীনতায় দিন কাটাচ্ছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *