শনিবার, ১৬ মে ২০২৬, ১০:২৫ পূর্বাহ্ন
০৬/০৩/২০২৬ খ্রি.সকাল ০৬.৩০ ঘটিকায় আশুগঞ্জ থানা পুলিশের একটি টিম গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে অত্র থানাধীন ঢাকা সিলেট হাইওয়ে মহাসড়কে উজান ভাটি হোটেলের সামনে হতে ০১টি প্রাইভেটকার আটক করে। এ সময় প্রাইভেটকারটি তল্লাশী করে ১০ (দশ) কেজি গাঁজাসহ ০২ জন মাদক কারবারীকে গ্রেফতার করে।
অপর এক অভিযানে সকাল ০৬.৫৫ ঘটিকায় আশুগঞ্জ টোলপ্লাজা এলাকা হতে ০১টি মোটরসাইকেল আটক করে। এ সময় মোটরসাইকেল আরোহীদ্বয়কে তল্লাশী করে তাদের হেফাজত হতে ২৬১ (দুইশত একষট্টি) পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। উদ্ধারকৃত মালামাল বিধি মোতাবেক জব্দ তালিকা মূলে জব্দ করা হয়।
গ্রেফতারকৃত আসামিদের নাম ও ঠিকানা:
১। মোঃ সম্রাট মিয়া @ সজিব (২৫)
পিতা- তাজুল ইসলাম
মাতা- কল্পনা বেগম
সাং- দজনগর
থানা- কসবা
২। বাপ্পি মিয়া (৩০)
পিতা- মীর কাশেম
মাতা- সুমনা বেগম
সাং— সুলতানপুর)
থানা- ব্রাহ্মণবাড়িয়া সদর
উভয় জেলা- ব্রাহ্মণবাড়িয়া
৩। মো: রিপন (৪২)
পিতা- আব্দুল মান্নান
মাতা- হাফেজা বেগম
সাং- মিজমিজি উত্তর পাড়া
৪। মোঃ রাকিবুল হক@ শুভ (৩০)
পিতা- মৃত জহিরুল হক
মাতা-তাছলিমা বেগম
সাং- মিজমিজি পশ্চিম পাড়া
উভয় থানা- সিদ্ধিরগঞ্জ
জেলা- নারায়ণগঞ্জ
এ-সংক্রান্ত আশুগঞ্জ থানায় পৃথক ২টি মাদক মামলা রুজু হয়েছে।