শনিবার, ১৬ মে ২০২৬, ০৯:২৫ পূর্বাহ্ন
দিনাজপুরে র্যাব-১৩ এর পৃথক দুটি অভিযানে ২৪ কেজি গাঁজা ও ২৯৯ বোতল এসকাফ (ফেন্সিডিল সমজাতীয়) জব্দসহ ৫ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে।র্যাবের চলমান মাদকবিরোধী অভিযানের ধারাবাহিকতায় র্যাব-১৩, সিপিসি-১, দিনাজপুর ক্যাম্পের একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে ৬ মার্চ ২০২৬ তারিখ সন্ধ্যা ৭টা ২০ মিনিটে দিনাজপুর জেলার চিরিরবন্দর থানাধীন রাণীরবন্দর এলাকায় ইছামতি ব্রিজ সংলগ্ন এসকেএস ফাউন্ডেশন রাণীরবন্দর শাখার সামনে রংপুর-দিনাজপুর মহাসড়কে অভিযান পরিচালনা করেএ সময় রংপুর থেকে দিনাজপুরগামী মিথুন সুপার নামের একটি বাস (রেজিস্ট্রেশন নম্বর: ঢাকা মেট্রো-ব-১২-৩৮২৮) তল্লাশি করা হয়। তল্লাশীকালে সন্দেহভাজন যাত্রীদের ভাড়া করা সিটের সামনে পা রাখার স্থানে কালো কাপড়ে বিশেষভাবে বাঁধা অবস্থায় রাখা ২৪ কেজি অবৈধ মাদকদ্রব্য গাঁজা উদ্ধার করা হয়। এ ঘটনায় ৩ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলে— টুটন সরকার (৩০), পিতা: মৃত লায়েজ সরকার, গ্রাম: বড়লাজাকাটা; খোকন মিয়া (৪৫), পিতা: খুরশিদ মিয়া, গ্রাম: কালিপাড়া, শিমুলকান্দি এবং জামাল উদ্দীন (৪৮), পিতা: মৃত জালাল উদ্দীন, গ্রাম: কালীপুর, থানা: ভৈরব, জেলা: কিশোরগঞ্জ।অন্যদিকে পৃথক আরেকটি অভিযানে ৭ মার্চ ২০২৬ তারিখ সকাল ৮টা ৫০ মিনিটে দিনাজপুর জেলার বিরল থানার ৬ নম্বর ভান্ডারা ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের বালান্দুর দখলা এলাকায় অভিযান চালানো হয়। অভিযানে আসামি রনির বাড়ির পশ্চিম পাশে ধানের খড়ের গাদা থেকে ২৯৯ বোতল অবৈধ মাদকদ্রব্য এসকাফ উদ্ধার করা হয়।এ সময় ২ জন মাদক ব্যবসায়— তরিকুল ইসলাম (২৭), পিতা: মৃত ছাবের আলী এবং রনি (১৯), পিতা: রফিকুল ইসলাম, উভয় গ্রাম: বালান্দুর, থানা: বিরল, জেলা: দিনাজপুরকে গ্রেফতার করা হয় গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর সংশ্লিষ্ট ধারায় মামলা দায়েরের প্রক্রিয়া শেষে তাদের জব্দকৃত আলামতসহ সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।