শনিবার, ১৬ মে ২০২৬, ১০:২৪ পূর্বাহ্ন

শিরোনাম :
জাতীয় স্মৃতিসৌধে আশুলিয়া থানা প্রেস ক্লাবের সাংবাদিক পুনর্মিলনী অনুষ্ঠিত আওয়ামী প্রতিহিংসার শিকার তিতাস গ্যাস কর্মচারী শ্রমিক দল নেতা চাকরিচ্যুত শওকত ইমামের মানবেতর জীবনযাপন। বাকেরগঞ্জে উন্নয়ন প্রকল্পে অনিয়মের অভিযোগ। গণমাধ্যমের স্বাধীনতা, সাংবাদিকের নিরাপত্তা ও মালিকানার সংকট পঞ্চগড়ে গ্রাম আদালত কার্যক্রম শক্তিশালী করতে অর্ধ-বার্ষিক সমন্বয় সভা অনুষ্ঠিত। রাজশাহী প্রেসক্লাবের নেতৃবৃন্দের সাথে রাসিক প্রশাসকের মতবিনিময় নির্মাণাধীন মসজিদুল আকবর কমপ্লেক্সের ছাঁদ ধসে ক্ষয়ক্ষতি ! কন্ট্রাকটর ও প্রকৌশলীর গাফিলতির অভিযোগ !! প্রেমের অনন্য উপাখ্যান: কাপাসিয়ায় মালয়েশিয়ান তরুণী হাফিজা ও রাকিবের বিয়েতে নায়িকা প্রিয়াংকা ফোরকান মাস্টারকে ঘিরে অপপ্রচারের বিরুদ্ধে প্রতিবাদ সত্য, মানবিকতা ও সামাজিক সম্প্রীতির পক্ষে এলাকাবাসীর আহ্বান গংগাচড়ায় শ্রমিক কল্যাণ ফেডারেশনের কার্যকরী পরিষদ সম্মেলন অনুষ্ঠিত মানবিক সহায়তার আওতায় ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে জি.আর চাল বিতরণ কোরবানির ঈদে পশুর সংকট নেই, ভারতীয় গরু ঠেকাতে কঠোর নজরদারি: সাভারে মন্ত্রী আমিন উর রশিদ আগরদাঁড়ি ইউনিয়ন আমীরসহ তিন মরহুমের জানাজায় শোকাবহ পরিবেশ কুচক্রী মহলের ষড়যন্ত্রে মিকাইল বিশ্বাসকে ঠেকানো যাবে না বললেন এলাকার সাধারণ জনগণ গাজীপুরে জুতা কারখানায় আগুন ভোলায় ৫০০ গ্রাম গাঁজাসহ মাদক ব্যবসায়ী আটক, ৩ মাস ৭দিনের কারাদণ্ড। আত্রাইয়ে অভ্যন্তরীণ বোরো ধান-চাল সংগ্রহের শুভ উদ্বোধন মুরাদনগরে মাদকবিরোধী অভিযানে বিদেশি মদ, ইয়াবা ও নগদ টাকাসহ আটক ২ গাজীপুরে টিকটক করতে গিয়ে ট্রেনের ধাক্কায় প্রাণ গেল ২ এসএসসি পরীক্ষার্থীর গাজীপুরে আলোচিত ৫ খুন: সেই ফোরকানের মরদেহ উদ্ধার পদ্মা নদীতে ঈদুল আযহা উপলক্ষে প্রধানমন্ত্রীর ঈদ উপহার চাল বিতর অনিয়মে জিরো টলারেন্সের ঘোষণা গাজীপুরের তুরাগ নদীতে তলিয়ে যাওয়া বন্ধুকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল দুই কিশোরের মেয়ে থেকে ছেলেতে রূপান্তরিত নূরনবীকে দেখতে জনতার ভিড়! বিএনপি’র প্রতিষ্ঠাতা চেয়ারম্যান শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশনের সভাপতি মোসলেহ, সম্পাদক শামীমা পারভীন রাণীশংকৈলে ৪ বছরের শিশুকে ধর্ষণের পর হত্যা, ধর্ষক কিশোর গ্রেপ্তার প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ হাবিবের আস্থাভাজন ছাত্রনেতা তানভীর অসুস্থ, দোয়া কামনা ২০৬ পিস ইয়াবাসহ ঢাকা জেলা ডিবি (উত্তর)-এর পৃথক অভিযানে গ্রেফতার ৫ মাদক ব্যবসায়ী সাতকানিয়ায় ২স্কুল ছাত্রীকে ধর্ষণের দায়ে আটক-৪!ভিকটিমদেরকে উদ্ধার। আটিগ্রাম ভূমি অফিসের ছত্রছায়ায় চলছে অবৈধ ড্রেজার ও মাটি বাণিজ্য কৃষিজমি ধ্বংসের অভিযোগ, প্রশাসনের নীরবতায় ক্ষোভ স্থানীয়দের
জরুরী নোটিশ :
জরুরী নোটিশ এবং সতর্কবার্তা ""গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রণালয় কর্তৃক  মিডিয়া ভুক্ত পত্রিকা দৈনিক আমার প্রাণের বাংলাদেশে কর্তব্যরত সকল সাংবাদিকদের দৃষ্টি আকর্ষণ করছি ।  কিছু কুচুক্তি মহল বিভিন্ন গণমাধ্যমের আইডি কার্ড নকল করে বিভিন্ন প্রকার অপরাধে জড়াচ্ছে কিছুদিন পর পর পত্রিকার এসব খবরে আমরা বিভ্রান্ত। এরকম বেশ কয়েকজন অপরাধী দৈনিক আমার প্রাণের বাংলাদেশ পত্রিকার আইডি কার্ড নকল করেছে এমন প্রমাণিত হওয়াতে আমরা তাদের বিরুদ্ধে  তাৎক্ষণিক আইনগত ব্যবস্থা নিয়েছি। এবং সংবাদ প্রকাশ করে এসব অপরাধীদের সাথে আমাদের কোন সম্পর্ক নাই বলে আমরা ঘোষণা দিয়েছি।  সেই সাথে আমরা আমাদের প্রদত্ত বিগত দিনের সকল আইডি কার্ড পরিবর্তন করে স্ক্যানিং কোড সিস্টেম করে নতুন আঙ্গিকে আইডি কার্ড তৈরি করেছি।  দৈনিক আমার প্রাণের বাংলাদেশে কর্তব্যরত সকল সাংবাদিকদের কে সম্মানের সাথে জানাচ্ছি আপনারা  আপনাদের পুরনো আইডি কার্ড পত্রিকা অফিসে জমা দিয়ে সেই সাথে নতুন করে ভোটার আইডি কার্ড এবং  আপনার শিক্ষাগত যোগ্যতার সকল সনদের সত্যায়িত ফটোকপি সহ জমা দিয়ে আগামী ১৫ দিনের মধ্যে নতুন আইডি কার্ড সংগ্রহ করার জন্য নির্দেশ দেয়া গেল। পত্রিকা কর্তৃপক্ষের এই নির্দেশ যারা অমান্য করবে তাদেরকে পত্রিকা কর্তৃপক্ষ বহিষ্কৃত বলে গণ্য করবেন। আপনাদের জ্ঞাতার্থে আরও জানাচ্ছি যে  গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী মহোদয়ের নির্দেশক্রমে সাংবাদিকদের শিক্ষাগত যোগ্যতার মান নির্ণয় সহ সাংবাদিকদের ডাটাবেজ তৈরি করছেন, মাননীয় সাবেক বিচারপতি প্রেস কাউন্সিলের চেয়ারম্যান ইতিমধ্যে এ বিষয়ে গুরুত্বপূর্ণ বিবৃতি দিয়েছেন। পুনরায় আপনার ভোটার আইডি কার্ড এবং শিক্ষাগত যোগ্যতা অভিজ্ঞতার সনদ সকল কিছু সত্যায়িত করে নতুনভাবে দৈনিক আমার প্রাণের বাংলাদেশ পত্রিকার   কর্তৃপক্ষকে জমা দিয়ে পুরনো কার্ডটি ফেরত দিয়ে নতুন আইডি কার্ড নেওয়ার জন্য নির্দেশ রইল।  আদেশক্রমে --আব্দুল্লাহ আল মামুন--প্রকাশক ও সম্পাদক--দৈনিক আমার প্রাণের বাংলাদেশ ।

ময়মনসিংহে জ্বালানি সংকটের অভিযোগ: বোতল–ট্যাংকিতে তেল বিক্রি,ভাইরাল ভিডিওতে তোলপাড়

মামুনুর রশীদ মামুন ময়মনসিংহ / ৫৪ Time View
Update : শনিবার, ১৬ মে ২০২৬, ১০:২৪ পূর্বাহ্ন

আন্তর্জাতিক বাজারে জ্বালানির দাম বৃদ্ধি ও বৈশ্বিক অস্থিরতার প্রেক্ষাপটে দেশের বিভিন্ন অঞ্চলে সরবরাহ নিয়ে উদ্বেগের মধ্যে ময়মনসিংহ মহানগর ও আশপাশের এলাকায় ডিজেল, অকটেন ও পেট্রোলের অস্বাভাবিক সংকটের অভিযোগ উঠেছে। স্থানীয় পরিবহন চালক ও সাধারণ ভোক্তাদের দাবি—কিছু ফিলিং স্টেশনের মালিক কালোবাজারি চক্রের সঙ্গে যোগসাজশ করে নিয়মবহির্ভূতভাবে বোতল ও ট্যাংকিতে বিপুল পরিমাণ জ্বালানি বিক্রি করছেন। এতে বাজারে কৃত্রিম সংকট তৈরি হয়ে সাধারণ মানুষের ভোগান্তি বাড়ছে। শুক্রবার (৬ মার্চ) বিকেল আনুমানিক ৪টার দিকে সরেজমিনে ময়মনসিংহ সদর উপজেলার চুরখাই বাজার এলাকায় অবস্থিত এমএসএম ফিলিং স্টেশন-এ এমন অভিযোগের সত্যতা নিয়ে আলোচনা শুরু হয়। স্থানীয়রা জানান,স্টেশনটিতে নিয়মিত যানবাহনে সরাসরি জ্বালানি সরবরাহের পরিবর্তে বোতল ও ট্যাংকিতে করে বিপুল পরিমাণ জ্বালানি বিক্রি করা হচ্ছে। পরে এসব জ্বালানি কালোবাজারে বেশি দামে বিক্রি করা হচ্ছে বলে অভিযোগ রয়েছে। ঘটনাস্থলে ধারণ করা প্রায় ১২ সেকেন্ডের একটি ভিডিও ইতোমধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। ভিডিওতে বোতল ও ট্যাংকিতে জ্বালানি নেওয়ার দৃশ্য দেখা গেছে বলে দাবি করেছেন স্থানীয় কয়েকজন প্রত্যক্ষদর্শী। ভিডিওটি ঘিরে এলাকাজুড়ে ব্যাপক আলোচনা ও প্রশ্ন তৈরি হয়েছে। ভোগান্তিতে চালক ও সাধারণ মানুষ: স্থানীয় পরিবহন চালকদের অভিযোগ,গত কয়েকদিন ধরে মহানগরের বিভিন্ন এলাকায় জ্বালানি পাওয়া কঠিন হয়ে পড়েছে। অনেক পাম্পে জ্বালানি নেই বলে জানানো হচ্ছে,আবার কোথাও দীর্ঘ লাইনে দাঁড়িয়ে ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করতে হচ্ছে।
একজন মোটরসাইকেল চালক বলেন,“আমরা সাধারণ চালকরা তেল পাচ্ছি না। অথচ বোতলে করে অনেক তেল নেওয়া হচ্ছে। এতে সন্দেহ তৈরি হওয়াটাই স্বাভাবিক।” আরেকজন পরিবহন শ্রমিক বলেন,“যদি পাম্প থেকেই এভাবে বোতলে তেল বিক্রি হয়,তাহলে বাজারে সংকট তৈরি হওয়া অস্বাভাবিক নয়।” মালিকের বক্তব্য: এ বিষয়ে জানতে চাইলে এমএসএম ফিলিং স্টেশনের মালিক ও সাবেক পুলিশ কর্মকর্তা শফিক উল্লাহ মুঠোফোনে বলেন,“আমার এখানে যতক্ষণ তেল আছে,ততক্ষণ বিক্রি হবে। আপনি লিখলে লিখতে পারেন, রেকর্ড করলেও সমস্যা নেই।” তার এই বক্তব্যে– স্থানীয়দের মধ্যে বিস্ময় ও সমালোচনার সৃষ্টি হয়েছে। নিরাপত্তা ও আইনগত প্রশ্ন: জ্বালানি খাতের সংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন,অনুমোদিত ফিলিং স্টেশন থেকে বোতল বা ট্যাংকিতে জ্বালানি বিক্রি করা হলে তা অগ্নিকাণ্ড ও দুর্ঘটনার বড় ঝুঁকি তৈরি করতে পারে। পাশাপাশি এতে সরবরাহ ব্যবস্থায় কৃত্রিম সংকট তৈরির সুযোগও সৃষ্টি হয়। বিশেষজ্ঞদের মতে,জ্বালানি বিতরণ ব্যবস্থায় স্বচ্ছতা ও নিয়ন্ত্রণ নিশ্চিত না হলে বাজারে অস্থিতিশীলতা তৈরি হতে পারে,যার প্রভাব সরাসরি পরিবহন খাত ও সাধারণ মানুষের ওপর পড়ে। প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন: এ বিষয়ে বক্তব্য জানতে সংশ্লিষ্ট জেলা প্রশাসকের সঙ্গে একাধিকবার মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও প্রতিবেদন লেখা পর্যন্ত কোনো মন্তব্য পাওয়া যায়নি। তবে সচেতন মহল বলছে,যদি সত্যিই কোনো চক্র কৃত্রিম সংকট সৃষ্টি করে থাকে,তবে তা দ্রুত তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া জরুরি। অন্যথায় বাজারে জ্বালানি সরবরাহ নিয়ে অনিশ্চয়তা বাড়তে পারে এবং সাধারণ মানুষের ভোগান্তি আরও তীব্র হবে। তদন্তের দাবি: স্থানীয় বাসিন্দা ও পরিবহন সংশ্লিষ্টরা প্রশাসনের কাছে দ্রুত তদন্ত করে প্রকৃত ঘটনা উদঘাটনের দাবি জানিয়েছেন। তাদের মতে,জ্বালানি সরবরাহে অনিয়ম থাকলে তা শুধু একটি এলাকার সমস্যা নয়; এটি বৃহত্তর অর্থনীতি ও জনস্বার্থের সঙ্গেও জড়িত। বিশ্লেষকদের মতে,সাম্প্রতিক আন্তর্জাতিক পরিস্থিতিকে কেন্দ্র করে বাজারে অস্থিরতা তৈরি হলে সেটিকে পুঁজি করে কিছু অসাধু চক্র সুযোগ নেওয়ার চেষ্টা করতে পারে। তাই স্বচ্ছ তদন্ত ও কার্যকর নজরদারির মাধ্যমে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা এখন সময়ের দাবি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *