শনিবার, ১৬ মে ২০২৬, ০৮:২৯ পূর্বাহ্ন
নরসিংদীর মাধবদী পৌরসভার ১০ নম্বর ওয়ার্ডের আ তয়নন্দী চৌরাস্তা মোড় এলাকায় একটি ড্রেন থেকে বিপুল পরিমাণ খালি ফেনসিডিলের বোতল উদ্ধার হয়েছে। মরিয়ম সুপার মার্কেটের সামনে একটি সেলুনের পাশের আন্ডার ড্রেনের স্ল্যাব সরাতেই মঙ্গলবার এই চিত্র সামনে আসে।
স্থানীয়রা জানান, একটি ম্যানহোলের ঢাকনা খুলতেই ড্রেনের ভেতরে কয়েক ডজন খালি ফেনসিডিলের বোতল দেখা যায়। তাদের ধারণা, পুরো ড্রেনজুড়ে আরও শত শত বোতল থাকতে পারে। এতে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
এলাকাবাসীর অভিযোগ, মাধবদীতে মাদক সেবন ও ব্যবসা উদ্বেগজনক হারে বাড়ছে। বাংলা মদ, গাঁজা, ইয়াবা, ফেনসিডিল ও বিদেশি মদের পাশাপাশি অসামাজিক কর্মকাণ্ডও বিভিন্ন হোটেল-মোটেল ও আবাসিক এলাকায় সহজলভ্য হয়ে উঠেছে। বিশেষ করে ব্যাংকপট্টি পৌরসভার মোড়, ১০ ও ১১ নম্বর ওয়ার্ড, টাটা পাড়া নোয়াপাড়া ভগিরথপুর ধোঁয়া উড়ে ডাঙ্গিরপাড়, রিশিপাড়া রেললাইন ও সিদ্দিকনগর এলাকায় মাদকের বিস্তার বেশি বলে অভিযোগ রয়েছে।
১১ নম্বর ওয়ার্ডের এক পথসভায় স্থানীয় মা-বোনেরাও এলাকাজুড়ে মাদকের ছড়াছড়ি নিয়ে উদ্বেগ প্রকাশ করেন। তাদের মতে, দ্রুত কঠোর ব্যবস্থা না নিলে তরুণ সমাজ মারাত্মক ঝুঁকির মুখে পড়বে।
এ বিষয়ে স্থানীয় সচেতন মহল মাধবদী থানা পুলিশের দ্রুত হস্তক্ষেপ এবং মাদক কারবারিদের বিরুদ্ধে কঠোর অভিযান চালানোর দাবি জানিয়েছেন।
মাধবদী থানা পুলিশ মাদক উদ্ধারে ব্যর্থ বর্তমানে মাধবদী মাদকের পাইকারি হাট ।