শনিবার, ১৬ মে ২০২৬, ০৮:৩০ পূর্বাহ্ন
পিরোজপুরের ভাণ্ডারিয়ায় লক্ষীপুরা গ্রামে অভিযান চালিয়ে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে ভান্ডারিয়া থানা পুলিশ।
রবিবার রাত সাড়ে ৯টার দিকে উপজেলার লক্ষীপুরা গ্রামের বেপারি বাড়ি সংলগ্ন পাকা সড়ক থেকে নৃপেন কৃতুনিয়া ওরফে আকাশ (২৬) নামের এক যুবককে আটক করা হয়।
তিনি উপজেলার পশারীবুনিয়া এলাকার মৃত নিত্তানন্দ কৃতুনিয়ার ছেলে। গ্রেফতারের সময় তার কাছ থেকে ৫ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়া চলছে।
ভাণ্ডারিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেওয়ার জগলুল হাসান জানান, তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে এবং মাদকের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।