
ঢাকা জেলা পুলিশের মাদকবিরোধী চলমান বিশেষ অভিযানের অংশ হিসেবে ডিবি (উত্তর), ঢাকা জেলা ০২ (দুই) গ্রাম হেরোইনসহ ০১ (এক) জন পেশাদার মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে।
ঢাকা জেলা পুলিশের অভিভাবক জনাব মোঃ মিজানুর রহমান, পুলিশ সুপার, ঢাকা মহোদয়ের সার্বিক দিকনির্দেশনায় পরিচালিত অভিযানে ডিবি (উত্তর), ঢাকা জেলার অফিসার ইনচার্জ জনাব মোঃ সাইদুল ইসলাম এর নেতৃত্বে এসআই (নিঃ) মোঃ আরিফুল ইসলাম সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ গত ০২/০৩/২০২৬ খ্রি. তারিখ রাত ০০:৩৫ ঘটিকায় সাভার থানাধীন পাকিজা মোড় এলাকায় অভিযান পরিচালনা করেন
।অভিযানকালে পেশাদার মাদক ব্যবসায়ী তানভীর আহম্মেদ ওরফে রানা (৪০), পিতা-আঃ রহমান, মাতা-জেসমিন আক্তার, স্থায়ী ঠিকানা: সাং-কানাইপুর, থানা-কোতয়ালী, জেলা-ফরিদপুর এবং বর্তমান ঠিকানা: সাং-শাহীবাগ (মোঃ আলী কমিশনারের বাড়ির পাশে, ভাসমান), থানা-সাভার, জেলা-ঢাকা-কে গ্রেফতার করা হয়।গ্রেফতারকৃত আসামীর নিকট হতে ০২ (দুই) গ্রাম হেরোইন উদ্ধার করা হয়, যার আনুমানিক মূল্য ২০,০০০/- (বিশ হাজার) টাকা।
উল্লেখ্য, গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে পূর্বে ০১ (এক) টি মাদক মামলা রয়েছে।এ বিষয়ে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু পূর্বক আসামীকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।