শনিবার, ১৬ মে ২০২৬, ০৯:২৫ পূর্বাহ্ন
ঢাকা জেলা পুলিশের নিয়মিত মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে ডিবির (উত্তর) পৃথক তিনটি অভিযানে বিপুল পরিমাণ মাদকসহ পাঁচজন পেশাদার মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। সাভার ও আশুলিয়া থানা এলাকায় এসব অভিযান পরিচালিত হয়।
ঢাকা জেলার পুলিশ সুপার জনাব মোঃ মিজানুর রহমান মহোদয়ের নির্দেশনায় এবং ডিবি (উত্তর) এর অফিসার ইনচার্জ জনাব মোঃ সাইদুল ইসলাম-এর নেতৃত্বে এসআই (নিঃ) মোঃ আরিফুল ইসলাম সঙ্গীয় ফোর্সসহ গত ২২/০২/২০২৬ তারিখ রাত ২৩:৫৫ ঘটিকায় আশুলিয়া থানাধীন পল্লীবিদ্যুৎ এলাকায় অভিযান পরিচালনা করেন।
অভিযানে ৭ গ্রাম হেরোইনসহ (আনুমানিক মূল্য ৯০,০০০ টাকা) তিনজনকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলেন:
১. মোঃ আতিকুর রহমান (৩৭), পিতা-আঃ মান্নান (আশুলিয়া, ঢাকা)।
২. মোঃ নয়ন মন্ডল (৩১), পিতা-আশ মাহমুদ মন্ডল (নাটোর; বর্তমান ঠিকানা-আশুলিয়া)।
৩. মোঃ মাসুদ মিয়া (২৫), পিতা-মৃত জয়নাল আবেদীন (পঞ্চগড়)।
অপর একটি অভিযানে এসআই (নিঃ) মোঃ মতিউর রহমান ও তার দল আজ ২৩/০২/২০২৬ তারিখ রাত ০২:৩০ ঘটিকায় সাভার বাসস্ট্যান্ডের পল্লী মার্কেট এলাকায় অভিযান চালিয়ে ৫০০ গ্রাম গাঁজাসহ (আনুমানিক মূল্য ১৫,০০০ টাকা) এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেন।
৪. মোঃ ফরিদ হোসেন (৪০), পিতা-মৃত সোনা মিয়া (মানিকগঞ্জ; বর্তমান ঠিকানা-সাভার)।
অভিযান-৩: ইয়াবাসহ নারী মাদক ব্যবসায়ী গ্রেফতার
পৃথক আরেকটি অভিযানে এসআই (নিঃ) শেখ মফিজুর রহমান গত ২২/০২/২০২৬ তারিখ বিকাল ১৬:৩০ ঘটিকায় সাভারের শ্যামপুর কুমার খোদা এলাকায় অভিযান পরিচালনা করেন। অভিযানে ৩০ পিস ইয়াবা ট্যাবলেটসহ (ওজন ৩ গ্রাম, আনুমানিক মূল্য ৯,০০০ টাকা) এক নারীকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত হলেন:
৫. মোছাঃ সাহেলা খাতুন (৬৫), স্বামী-মোঃ হযরত আলী (সাভার, ঢাকা)।
পূর্ব অপরাধের রেকর্ড ও আইনি ব্যবস্থা
পুলিশ জানায়, গ্রেফতারকৃত আসামীদের মধ্যে অনেকের বিরুদ্ধেই একাধিক পূর্ববর্তী মামলা রয়েছে:
১ নং আসামী আতিকুর রহমানের বিরুদ্ধে ২টি মামলা।
২ নং আসামী নয়ন মন্ডলের বিরুদ্ধে ৪টি মামলা।
৪ নং আসামী ফরিদ হোসেনের বিরুদ্ধে ৯টি মাদকসহ অন্যান্য মামলা রয়েছে।
গ্রেফতারকৃত সকল আসামীর বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে