
মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে রূপসা উপজেলা প্রশাসনের আয়োজনে এক প্রস্তুতিমূলক সভা ১৮ ফেব্রুয়ারি সকালে অফিসার্স ক্লাবে অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন রূপসা উপজেলা নির্বাহী অফিসার সানজিদা রিকতা।
আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ ইফতেখারুল ইসলাম শামীম, রূপসা থানা অফিসার ইনচার্জ মোঃ আবদুর রাজ্জাক মীর, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা এস.এ. আনোয়ার উল কুদ্দুস, শিক্ষা কর্মকর্তা মুহা. আবুল কাশেম, পল্লী উন্নয়ন কর্মকর্তা তারেক ইকবাল আজিজ, নির্বাচন কর্মকর্তা আঃ সাত্তার, যুব উন্নয়ন কর্মকর্তা শেখ বজলুর রহমান, পল্লী বিদ্যুৎ এজিএম এম.এ. হালিম খান, মহিলা বিষয়ক কর্মকর্তা ফারহানা ইয়াসমিন, সহকারী প্রোগ্রামার ইমরান হোসেন, অধ্যক্ষ অজিত সরকার, টিএসবি ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আছাফুর রহমান, মো. আজিজুল ইসলাম, রূপসা রিপোর্টার্স ক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি ফ.ম.আইয়ুব আলী, উপজেলা প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি এম মুরশিদ আলী, সাধারণ সম্পাদক ইউশা মোল্লা, সাংবাদিক চিত্ত সেন, উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি মাওলানা হাবিবুল্লাহ ইমন, প্রধান শিক্ষক যশোমন্ত ধর ও জামায়াতে ইসলামী নেতা মাওলানা জাহাঙ্গীর ফকির প্রমূখ।