
নীলফামারীর ডিমলা উপজেলার নাউতারা এলাকায় নির্বাচন পরবর্তী এক কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন ৩ নম্বর ওয়ার্ড সভাপতি মাওলানা আব্দুর রাজ্জাক।
তিনি বলেন, আলহামদুলিল্লাহ, আপনাদের আন্তরিক প্রচেষ্টা ও সমর্থনে নীলফামারী–১ (ডোমার–ডিমলা) আসনে ১১ দলীয় জোট মনোনীত প্রার্থী অধ্যক্ষ মাওলানা আব্দুস সাত্তার এমপি নির্বাচিত হয়েছেন। এ বিজয় জনগণের বিজয়।
তিনি কর্মীদের উদ্দেশ্যে আরও বলেন, কে ভোট দিলো আর কে দিলো না—সেটি নিয়ে বিভাজন নয়; আমাদের প্রত্যাশা, সবাই আমাদেরই মানুষ। নির্বাচনের পর এখন আর বিভেদ নয়, বরং উন্নয়নই হোক মূল লক্ষ্য। ডোমার ও ডিমলার সার্বিক উন্নয়ন, শান্তি ও সম্প্রীতি বজায় রাখতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তিনি।
সমাবেশে নেতাকর্মীরা উন্নয়ন কার্যক্রমে সক্রিয় ভূমিকা রাখার অঙ্গীকার ব্যক্ত