শনিবার, ১৬ মে ২০২৬, ১১:১৯ পূর্বাহ্ন
আসন্ন জাতীয় এয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে মাদারীপুর-১ শিবচর নির্বাচনী আসনে গ্রান্ড ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত।
বুধবার ১১ই ফেব্রুয়ারি সকালে শিবচর থানা পুলিশ এর আয়োজনে শিবচরের হাতির বাগান মাঠে অনুষ্ঠিত গ্রান্ড ব্রিফিং প্যারেড অনুষ্ঠানের সভাপতিত্ব করেন উপজেলা রিটার্নিং কর্মকর্তা এইচ এম ইবনে মিজান। আরো উপস্থিত ছিলেন সহকারী পুলিশ সুপার শিবচর সার্কেল মো: সালাহউদ্দিন কাদের, অতিরিক্ত পুলিশ সুপার, জাহাঙ্গীর আলম, সেনাবাহিনীর শিবচর ক্যাম্প ইনচার্জ মেজর সিয়াম,শিবচর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা সফিকুল ইসলাম।
এছাড়াও সেনাবাহিনী,বিজিবি,পুলিশ,আনসার ভিডিপিসহ বিভিন্ন ভোট কেন্দ্রের প্রিজাইডিং অফিসার,পুলিং অফিসারগন উপস্থিত ছিলেন।
শিবচর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা সফিকুল ইসলাম এর সঞ্চলনায় বক্তব্য সহকারী পুলিশ সুপার শিবচর সার্কেল সালাহউদ্দিন বলেন, আগামীকাল অনুষ্ঠিত হতে যাচ্ছে একটি গুরুত্বপূর্ণ নির্বাচন,এ নির্বাচন কে সুস্ঠু ও সুন্দর করতে আমাদের সকলকে সততার সাথে দায়িত্ব পালন করতে হবে।
অতিরিক্ত পুলিশ সুপার,ব্রিফিং প্যারেডে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে দায়িত্বপ্রাপ্ত সকল পুলিশ সদস্যকে অবাধ সুষ্ঠ নিরপেক্ষ ও শান্তিপূর্ণ নির্বাচন অনুষ্ঠানের দায়িত্ব পালনের নির্দেশনা ও পরামর্শ প্রদান করেন।
সেনাবাহিনীর শিবচর ক্যাম্প ইনচার্জ মেজর সিয়াম বলেন,আমরা আমাদের পক্ষ থেকে সর্বোচ্চ দিয়ে সমস্যা সমাধানের চেষ্টা করবো,তিনি আরো বলেন, ইতিমধ্যে আমাদের টিম প্রত্যেকটি ভোট কেন্দ্রে টহল প্রদান করেছি এবং আমাদের টিম সর্বদা তৎপর।
উপজেলা রিটার্নিং কর্মকর্তা এইচ এম ইবনে মিজান আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ডিউটিতে নিয়োজিত সকল অফিসার ও ফোর্সদের উদ্দেশে প্রয়োজনীয় করনীয় বর্জনীয় সম্পর্কে বিস্তারিত নির্দেশনা প্রদান করে বলেন, আগামীকাল আমাদের সকলের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি দিন, দীর্ঘ দিনের পরিকল্পনার ফসল কেমন হবে সেটা আগামীকাল নির্বাচনের মধ্যে দিয়েই প্রমাণিত হবে। তিনি উপস্থিত সকলকে উদ্দেশ্য করে বলেন আমরা এমন একটি নির্বাচন উপহার দিতে চাই জাতিকে, যেন পরবর্তীতে আমরা যখন থাগবো না, তখন গর্ব করে বলতে পারি এয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আমিও অংশীদার। তাই সকলের প্রতি আমার আহবান থাগবে আপনারা সততা,নিষ্ঠা ও নিরপেক্ষতার সাথে কাজ করবেন।