শনিবার, ১৬ মে ২০২৬, ০৮:৩১ পূর্বাহ্ন
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে ঝিনাইদহে নিরাপত্তা জোরদারের মহড়া চালিয়েছে র্যাব-৬
মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) সকালে র্যাব-৬, সিপিসি-২ ঝিনাইদহ ক্যাম্পের সামনে থেকে বিশেষ এই টহল শুরু হয়। এরপর কেন্দ্রীয় বাস টার্মিনাল হয়ে পোস্ট অফিস মোড় ও পায়রা চত্বর ঘুরে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে দিয়ে চাকলাপাড়া প্রদক্ষিণ করে। শহরের গুরুত্বপূর্ণ সড়ক ও জনসমাগমপূর্ণ এলাকায় এ মহড়া অনুষ্ঠিত হয়।
মহড়ায় র্যাবের সদস্যরা টহল, তল্লাশি ও দ্রুত প্রতিক্রিয়ার বিভিন্ন কৌশল প্রদর্শন করেন।
র্যাব-৬, সিপিসি-২ ঝিনাইদহ ক্যাম্পের কোম্পানি কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার মেহেদি ইমরান সিদ্দিকী জানান, সুষ্ঠু, শান্তিপূর্ণ ও অবাধ নির্বাচন নিশ্চিত করতে তাদের নিয়মিত টহল ও গোয়েন্দা নজরদারি আরও জোরদার করা হয়েছে। নির্বাচনের আগে ও পরে যেকোনো নাশকতা বা সহিংসতার বিরুদ্ধে তারা কঠোর অবস্থানে থাকবে।