1. amarpranerbd@gmail.com : news :
  2. amarpranerbangladesh@gmail.com : PRANER BD REPORTER : PRANER BD REPORTER
  3. editor.amarpranerbd.official@gmail.com : Newsdesk :
শিরোনাম :
বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে গাইবান্ধায় আনন্দ র‍্যালি ও সমাবেশ শ্রীপুরের মানুষের অর্থ হাতিয়ে নেওয়ার পুরাতন খলনায়ক নতুন করে আবির্ভাব। কুড়িগ্রামে পালিত হলো বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী। ডিবির বিশেষ অভিযান: ইয়াবা-গাঁজাসহ গ্রেপ্তার ৭,  সরফভাটা ওয়েলফেয়ার সোসাইটির উদ্যোগে ঈদে মিলাদুন্নবী ও গুণীজন সংবর্ধনা কবে হবে সুন্দরবন দস্যুমুক্ত আজ থেকে নিষেধাজ্ঞা শেষে জীবনের ঝুঁকি নিয়ে বনে ফিরছেন জেলে-বাওয়ালিরা কেশবপুরে জামায়াতে ইসলামীর ইউনিট দায়িত্বশীল সম্মেলন ২০২৬ অনুষ্ঠিত সওজ’র গাফলতি চরমে,অকেজো হচ্ছে কোটি টাকার ফেরি নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে চৈতী কম্পোজিট  লিঃকে ৭৫ লক্ষ ৪ হাজার টাকা জরিমান ধার্য করা হয়  প্রতিষ্ঠাবার্ষিকীতে মোহনগঞ্জে পতাকা উত্তোলন ও রেলিতে এমপি বাবর- নবনির্মিত প্রশাসনিক ভবন উদ্বোধন ও বৃক্ষরোপণ

আশুলিয়ায় পারিবারিক আয়োজনে জিন্নাতুন নেহা খান সুমাইয়া ও সোহান বেপারীর শুভ বিবাহ সম্পন্ন।

মোঃ মুনসুর আলী, স্টাফ রিপোর্টার।
  • Update Time : Tuesday, February 10, 2026,
  • 124 Time View
ঢাকার আশুলিয়ায় আনন্দঘন ও ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে মোছাঃ জিন্নাতুন নেহা খান সুমাইয়ার সঙ্গে নাটোরের বড়াইগ্রামের মোঃ সোহান বেপারীর শুভ বিবাহ সম্পন্ন হয়েছে।সোমবার (০৯ ফেব্রুয়ারি ২০২৬ খ্রি., ২৬ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ) দুপুর ১টা ৩০ মিনিটে কনের নিজ বাসভবন, নিশ্চিন্তপুর স্ট্যান্ড সংলগ্ন এম ইয়াসিন আবাসিক জোন, আশুলিয়া, সাভার এলাকায় বিবাহের আকদ অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে দুই পরিবারের আত্মীয়-স্বজন, বন্ধু-বান্ধব ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত থেকে নবদম্পতির জন্য দোয়া ও আশীর্বাদ করেন।কনে মোছাঃ জিন্নাতুন নেহা খান সুমাইয়া, আশুলিয়ার বাসিন্দা মোঃ জাহাঙ্গীর আলম খান ও মোছাঃ কহিনুর আক্তারের কন্যা। অন্যদিকে বর মোঃ সোহান বেপারী, নাটোর জেলার বড়াইগ্রাম উপজেলার তরতপুর, লক্ষীকুল এলাকার বাসিন্দা মোঃ সাইফুল ইসলাম বেপারী ও মোছাঃ শাহনাজ বেগমের পুত্র।বিবাহ অনুষ্ঠান উপলক্ষে বাসভবনটি সাজানো হয় বর্ণিল আলোকসজ্জায়। ধর্মীয় বিধান অনুযায়ী কাজী দ্বারা আকদ সম্পন্ন হয় এবং পরবর্তীতে অতিথিদের আপ্যায়নের ব্যবস্থা করা হয়। অনুষ্ঠানে উপস্থিত সকলে নবদম্পতির সুখী, সমৃদ্ধ ও কল্যাণময় দাম্পত্য জীবনের জন্য মহান আল্লাহ তায়ালার নিকট প্রার্থনা করেন। পরিবারের পক্ষ থেকে জানানো হয়, আত্মীয়-স্বজন ও শুভাকাঙ্ক্ষীদের উপস্থিতিতে এ আয়োজন সম্পন্ন হওয়ায় তারা আনন্দিত ও কৃতজ্ঞ। নবদম্পতির জন্য সবার কাছে দোয়া কামনা করেছেন উভয় পরিবারের সদস্যরা।
Facebook Comments Box

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 প্রানের বাংলাদেশ