শনিবার, ১৬ মে ২০২৬, ০৭:৩১ পূর্বাহ্ন
ভান্ডারিয়ায় শিক্ষক পরিবারের চলাচলের রাস্তা আটকে দিয়েছে শ্রমিকলীগ নেতা আজিজুল মল্লিকগং । এ ব্যাপারে শিক্ষক পরিবারের পক্ষ থেকে প্রসাশনাএর বিভিন্ন দপ্তরে লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে ।
শিক্ষক মোহাম্মদ জাহিদ হোসেন জানান ,লাকী বেগম (হাওয়া) ও আজিজুল মল্লিক গং এদের অত্যাচারে অতিষ্ঠ শিক্ষক পরিবার ।গৌরীপুর ইউনিয়ন মাধ্যমিক বিদ্যালয়, ভাণ্ডারিয়া,আমি পিরোজপুর ভাণ্ডারিয়া পৌরসভার দক্ষিণ শিয়ালকাঠী ০২নং ওয়ার্ডের ১৬৬/১ নং হোল্ডিং এর স্বত্তাধিকারী থাকিয়া স্ত্রী ও সন্তানদের নিয়া সুখে শান্তিতে বসবাস করিয়া আসিতেছি। কিন্তু আমার প্রতিবেশী বিবাদী গং অর্থের লোভে বিভিন্ন সময় আমাকে সামাজিক প্রতিবন্ধকতা সহ বিভিন্ন ভাবে হয়রানী করে আসছে। এমনকি আমার স্কুল পড়ুয়া সন্তানদের চলাচলের পথে টিনের ঘর তুলে রাস্তা আটকে দিয়ে বাধা প্রদান করে আসছে। একাধিকবার স্থানীয় ইউপি চেয়ারম্যান জনাব মেজবাহ উদ্দিন (আরিফ) ও স্থানীয় গন্যমান্য ব্যক্তিদের মাধ্যমে বার বার সমাধানের চেষ্টা করলেও তারা কোন প্রকার আইন কানুনের তোয়াক্কা না করে সম্পূর্ণ অন্যায় ভাবে আমাদের বিরুদ্ধে জোর জুলুম করে আমার চলাচলের রাস্তা আটকে দেয় । আমি একজন শিক্ষক হয়ে আজ বাড়িতে অবরুদ্ধ কি বলবো সমাজে কি চলছে দেশে নৈতিক কোন আদর্শ আমি খুঁজে পাচ্ছি না । প্রশাসনের ভূমিকা ও প্রশ্নবিদ্ধ ? এই পর্যন্ত আমি উপজেলা নির্বাহী অফিসার ওসি ভান্ডারিয়া থানা প্রশাসনের ঊর্ধ্বতনও কর্তৃপক্ষ বিষয়টি জানানো হয়েছে তারপরেও আওয়ামী লীগের লোক হয়ে কি ভাবে এগুলি করতে সাহস পায় -কি চলছে দেশে যেই দেশে একজন শিক্ষক দরখাস্ত করলেও প্রশাসনের ভুমিকা নীরব হয়ে যায়। এটা কি সুন্দর সমাজ ব্যবস্থা হতে পারে আমি চাই প্রশাসনের কর্মকর্তারা আমার বিষয়টি নজরে নিয়ে অতি দ্রুত সমাধান করে দিবেন।
বর্তমানে আমার বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে হয়রানী করার পায়তারা করছে । উল্লেখিত বিষয় সমূহ আমি পূর্বে ইউএনও মহোদয় কে মৌখিক ভাবে অবগত করেছি এবং লিখিত দেওয়ার পরে সরজমিনে গিয়ে তদন্তের মাধ্যমে উল্লেখিত বিষয়ের সত্যতার প্রমাণও পেয়েছেন । আমার এই সমশ্যার সমাধান না হওয়ায় বর্তমানে আমি উক্ত বিষয়টি নিয়ে ভয়ে এবং আতঙ্কে জীবন যাপন করছি।আমি আশা করছি আমি একজন শিক্ষক হিসেবে প্রশাসনের সর্বোচ্চ সহযোগিতা পাবো।