ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে গোপালগঞ্জ ২ আসনের সতন্ত্র প্রার্থী কামরুজ্জামান ভুইয়া লুটুল নির্বাচন সংক্রান্ত সাংবাদিকদের সাথে মতবিনিময় করছেন।
আজ শুক্রবার (৬ ফেব্রুয়ারী) বেলা সাড়ে ১১ টায় শহরের লঞ্চঘাট সংলগ্ন তার নির্বাচনী কার্যালয়ে এ মতবিনিময় করেন।
মতবিনিময় কালে তিনি বলেন, আপনারা উপজেলা নির্বাচন থেকে আজ পর্যন্ত আমাকে দেখেছেন আমি কোন অন্যায় কাজের মধ্যে নেই। আমি কোন অন্যায়কে প্রশ্রয় দেই না সেই ভিত্তিতে সেই দাবিতে আমি আপনাদের কাছে অনুরোধ করব আজ থেকে নির্বাচনের দিন পর্যন্ত আপনাদের ক্যামেরা যেন একেবারে সজাগ থাকে। যে জায়গায় অন্যায় হবে সেখানে অন্যায়ের প্রতিবাদ করা হবে আপনারা সেই প্রতিরোধটা করবেন। আর যেহেতু আপনারা আমার ভাই আমি আশা করি আপনারা এখানকার ভোটারও আমি আপনাদের কাছে ভোট প্রার্থনা করছি।
এ সময় তিনি সাংবাদিকদের প্রশ্নের জবাবে আরো বলেন, গোপালগঞ্জ ২ আসনে আমরা এখনো কোন ঝুঁকিপূর্ণ কেন্দ্র চিহ্নিত করিনি বা এখনো পায়নি যদি আমরা ঝুকিপূর্ণ কেন্দ্র পাই পরবর্তীতে এটা জানাবো। আমাদের কোথাও নির্বাচন নিয়ে ব্যানার বা পোস্টার বিলেতে অথবা প্রচার প্রচারণা এখন পর্যন্ত কোন বাধা পায়নি।
এসময় যমুনা টেলিভিশনের গোপালগঞ্জ প্রতিনিধি মোজাম্মেল হোসেন মুন্না, যুগান্তরের প্রতিনিধি হুমায়ুন কবির, সময় টিভির জয়ন্ত শেরালী, এটিএন বাংলার চৌধুরী হাসান মাহমুদ, মাই টিভির আরিফুল হক আরিফ, গ্লোবাল টেলিভিশনের হেমন্ত বিশ্বাস, বৈশাখী টিভির মোস্তফা জামান, প্রথম আলোর নতুন শেখ, চ্যানেল টুয়েন্টিফোর এর বাদল সাহা, আর টিভির আব্দুল্লাহ আল মামুন, একাত্তরের আজিজুল ইসলাম রনি, কালের কন্ঠের প্রসূন মন্ডল’সহ জেলার প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকগণ উপস্থিত ছিলেন। এছাড়া সতন্ত্র প্রাতি লুটুল হুইয়ার নির্বাচনী নেতাকর্মীর উপস্থিত ছিলেন।