শনিবার, ১৬ মে ২০২৬, ০৯:২৬ পূর্বাহ্ন
গাইবান্ধায় মমেনা বেগম (৫৫) নামে এক বয়স্ক নারীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তিনি গাইবান্ধা সদর পৌরসভার মধ্য গোবিন্দপুর (কলেজপাড়া) এলাকার বাসিন্দা। তার স্বামী মোহাম্মদ আলী হোসেন এবং ছেলে মনোয়ার হোসেন (৩৮)।
ঘটনাটি ঘটে গত ৩ ফেব্রুয়ারি মঙ্গলবার রাতে। পরদিন ৪ ফেব্রুয়ারি সকালে গাইবান্ধা শহরের প্রফেসর কলোনির বাটকামারি এলাকায় বাড়ির পাশের একটি ভিটায় আম গাছের সঙ্গে ওই নারীর ঝুলন্ত মরদেহ দেখতে পান স্থানীয়রা।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে গাইবান্ধা থানায় নিয়ে যায়। এ ঘটনায় নিহতের পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ দায়ের করা হয়নি।
পুলিশ জানিয়েছে, বিষয়টি আইনানুগ প্রক্রিয়ার মাধ্যমে তদন্তাধীন রয়েছে।