শনিবার, ১৬ মে ২০২৬, ০৯:২৫ পূর্বাহ্ন
ময়মনসিংহে তিন যুবকের বিরুদ্ধে চুরি ও সন্ত্রাসী কর্মকাণ্ডের অভিযোগ
রবিউল আলম রাজু :
ময়মনসিংহের কোতোয়ালি থানাধীন ২৩ নম্বর ওয়ার্ডের সুতিয়াখালী লালু সরকার বাড়ি এলাকায় সুজন মিয়া ও তার স্ত্রী পারুলের সহযোগিতায় তাদের তিন ছেলে দীর্ঘদিন ধরে বিভিন্ন অপকর্ম চালিয়ে যাচ্ছে বলে অভিযোগ উঠেছে।
এলাকাবাসীর অভিযোগ, সুজন মিয়ার ছেলে মোস্তাকিম, মুকসিদুল, সাব্বির এর তিন ভাই স্থানীয় সাধারণ মানুষের বাড়ি থেকে হাঁস-মুরগি,গাছের সুপরী, চুরি, ভয়ভীতি প্রদর্শনসহ নানা ধরনের অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত। এসব ঘটনায় সাধারণ মানুষ চরম আতঙ্কে দিন কাটাচ্ছে বলে জানিয়েছেন স্থানীয়রা।
অভিযোগে আরও বলা হয়,এদের বিরুদ্ধে কিছু দিন আগেও কোতোয়ালি থানায় অভিযোগ হয়েছে। থেমে নেই এদের অপকর্ম। কেউ তাদের বিরুদ্ধে মুখ খুলতে সাহস পাচ্ছে না। কেউ প্রতিবাদ করলে সুজন মিয়ার স্ত্রী পারুল হুমকি দিয়ে বলেন, “আমার তিন ছেলেকে দিয়ে চাপাতি দিয়ে কুপিয়ে মারবো।” গোপনীয় ভাবে জানা যায় তাদের ঘরে দেশীয় অস্ত্র সব রাখে বলে স্হানীয় লোকজনের দাবী।তাদের এ ধরনের হুমকিতে এলাকাবাসী আরও ভীত হয়ে পড়েছে স্হানীয় লোকজন।
এলাকার গন্যমান্য ব্যক্তিরা জানান, দীর্ঘদিন ধরে এসব অপকর্ম চললেও ভয়ের কারণে কেউ প্রকাশ্যে কথা বলতে পারছে না। তারা দ্রুত আইনশৃঙ্খলা বাহিনীর হস্তক্ষেপ ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।
এ বিষয়ে অভিযুক্ত সুজন মিয়ার সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলে তাকে পাওয়া যায়নি।
এলাকাবাসীর দাবি, এ ধরনের কর্মকাণ্ডের বিরুদ্ধে অবিলম্বে কঠোর ব্যবস্থা গ্রহণ না করা হলে এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটতে পারে।