শনিবার, ১৬ মে ২০২৬, ০৮:৩২ পূর্বাহ্ন
ঢাকা জেলা পুলিশের বিশেষ অভিযানে দুই পেশাদার মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি-উত্তর)। পৃথক দুটি অভিযানে তাদের কাছ থেকে মোট ৭০ পিস ইয়াবা ট্যাবলেট এবং ১০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।
অভিযানের বিস্তারিত: ঢাকা জেলা পুলিশ সুপার জনাব মোঃ মিজানুর রহমান মহোদয়ের নির্দেশনায় এবং ডিবি (উত্তর) এর অফিসার ইনচার্জ জনাব মোঃ সাইদুল ইসলাম এর নেতৃত্বে এই অভিযান পরিচালিত হয়।
১. প্রথম অভিযান (বটতলা বাদাইল): গত ০১/০১/২০২৬ তারিখে এসআই মোঃ আঃ মুত্তালিবের নেতৃত্বে টিম আশুলিয়ার বটতলা বাদাইল এলাকা থেকে মোঃ আতিকুল ইসলাম আতাউরকে (২২) ৫০ পিস ইয়াবাসহ গ্রেফতার করে। তার বাড়ি কুড়িগ্রাম জেলার নাগেশ্বরী থানায়।
২. দ্বিতীয় অভিযান (ডেন্ডাবর উত্তরপাড়া): গত ০১/০২/২০২৬ তারিখে এসআই সৈয়দ হাবিবুর রহমানের নেতৃত্বে অন্য একটি টিম ডেন্ডাবর উত্তরপাড়া এলাকা থেকে মোঃ আরিফুল ইসলামকে (২৫) ২০ পিস ইয়াবা ও ১০০ গ্রাম গাঁজাসহ গ্রেফতার করে।
মামলা ও রেকর্ড: ডিবি পুলিশ জানায়, গ্রেফতারকৃতরা পেশাদার মাদক ব্যবসায়ী। সিডিএমএস (CDMS) পর্যালোচনায় দেখা গেছে, তাদের উভয়ের বিরুদ্ধেই ইতিপূর্বে ১টি করে মাদক মামলা রয়েছে। নতুন করে তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।