শনিবার, ১৬ মে ২০২৬, ০৮:৩২ পূর্বাহ্ন

শিরোনাম :
জাতীয় স্মৃতিসৌধে আশুলিয়া থানা প্রেস ক্লাবের সাংবাদিক পুনর্মিলনী অনুষ্ঠিত আওয়ামী প্রতিহিংসার শিকার তিতাস গ্যাস কর্মচারী শ্রমিক দল নেতা চাকরিচ্যুত শওকত ইমামের মানবেতর জীবনযাপন। বাকেরগঞ্জে উন্নয়ন প্রকল্পে অনিয়মের অভিযোগ। গণমাধ্যমের স্বাধীনতা, সাংবাদিকের নিরাপত্তা ও মালিকানার সংকট পঞ্চগড়ে গ্রাম আদালত কার্যক্রম শক্তিশালী করতে অর্ধ-বার্ষিক সমন্বয় সভা অনুষ্ঠিত। রাজশাহী প্রেসক্লাবের নেতৃবৃন্দের সাথে রাসিক প্রশাসকের মতবিনিময় নির্মাণাধীন মসজিদুল আকবর কমপ্লেক্সের ছাঁদ ধসে ক্ষয়ক্ষতি ! কন্ট্রাকটর ও প্রকৌশলীর গাফিলতির অভিযোগ !! প্রেমের অনন্য উপাখ্যান: কাপাসিয়ায় মালয়েশিয়ান তরুণী হাফিজা ও রাকিবের বিয়েতে নায়িকা প্রিয়াংকা ফোরকান মাস্টারকে ঘিরে অপপ্রচারের বিরুদ্ধে প্রতিবাদ সত্য, মানবিকতা ও সামাজিক সম্প্রীতির পক্ষে এলাকাবাসীর আহ্বান গংগাচড়ায় শ্রমিক কল্যাণ ফেডারেশনের কার্যকরী পরিষদ সম্মেলন অনুষ্ঠিত মানবিক সহায়তার আওতায় ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে জি.আর চাল বিতরণ কোরবানির ঈদে পশুর সংকট নেই, ভারতীয় গরু ঠেকাতে কঠোর নজরদারি: সাভারে মন্ত্রী আমিন উর রশিদ আগরদাঁড়ি ইউনিয়ন আমীরসহ তিন মরহুমের জানাজায় শোকাবহ পরিবেশ কুচক্রী মহলের ষড়যন্ত্রে মিকাইল বিশ্বাসকে ঠেকানো যাবে না বললেন এলাকার সাধারণ জনগণ গাজীপুরে জুতা কারখানায় আগুন ভোলায় ৫০০ গ্রাম গাঁজাসহ মাদক ব্যবসায়ী আটক, ৩ মাস ৭দিনের কারাদণ্ড। আত্রাইয়ে অভ্যন্তরীণ বোরো ধান-চাল সংগ্রহের শুভ উদ্বোধন মুরাদনগরে মাদকবিরোধী অভিযানে বিদেশি মদ, ইয়াবা ও নগদ টাকাসহ আটক ২ গাজীপুরে টিকটক করতে গিয়ে ট্রেনের ধাক্কায় প্রাণ গেল ২ এসএসসি পরীক্ষার্থীর গাজীপুরে আলোচিত ৫ খুন: সেই ফোরকানের মরদেহ উদ্ধার পদ্মা নদীতে ঈদুল আযহা উপলক্ষে প্রধানমন্ত্রীর ঈদ উপহার চাল বিতর অনিয়মে জিরো টলারেন্সের ঘোষণা গাজীপুরের তুরাগ নদীতে তলিয়ে যাওয়া বন্ধুকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল দুই কিশোরের মেয়ে থেকে ছেলেতে রূপান্তরিত নূরনবীকে দেখতে জনতার ভিড়! বিএনপি’র প্রতিষ্ঠাতা চেয়ারম্যান শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশনের সভাপতি মোসলেহ, সম্পাদক শামীমা পারভীন রাণীশংকৈলে ৪ বছরের শিশুকে ধর্ষণের পর হত্যা, ধর্ষক কিশোর গ্রেপ্তার প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ হাবিবের আস্থাভাজন ছাত্রনেতা তানভীর অসুস্থ, দোয়া কামনা ২০৬ পিস ইয়াবাসহ ঢাকা জেলা ডিবি (উত্তর)-এর পৃথক অভিযানে গ্রেফতার ৫ মাদক ব্যবসায়ী সাতকানিয়ায় ২স্কুল ছাত্রীকে ধর্ষণের দায়ে আটক-৪!ভিকটিমদেরকে উদ্ধার। আটিগ্রাম ভূমি অফিসের ছত্রছায়ায় চলছে অবৈধ ড্রেজার ও মাটি বাণিজ্য কৃষিজমি ধ্বংসের অভিযোগ, প্রশাসনের নীরবতায় ক্ষোভ স্থানীয়দের
জরুরী নোটিশ :
জরুরী নোটিশ এবং সতর্কবার্তা ""গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রণালয় কর্তৃক  মিডিয়া ভুক্ত পত্রিকা দৈনিক আমার প্রাণের বাংলাদেশে কর্তব্যরত সকল সাংবাদিকদের দৃষ্টি আকর্ষণ করছি ।  কিছু কুচুক্তি মহল বিভিন্ন গণমাধ্যমের আইডি কার্ড নকল করে বিভিন্ন প্রকার অপরাধে জড়াচ্ছে কিছুদিন পর পর পত্রিকার এসব খবরে আমরা বিভ্রান্ত। এরকম বেশ কয়েকজন অপরাধী দৈনিক আমার প্রাণের বাংলাদেশ পত্রিকার আইডি কার্ড নকল করেছে এমন প্রমাণিত হওয়াতে আমরা তাদের বিরুদ্ধে  তাৎক্ষণিক আইনগত ব্যবস্থা নিয়েছি। এবং সংবাদ প্রকাশ করে এসব অপরাধীদের সাথে আমাদের কোন সম্পর্ক নাই বলে আমরা ঘোষণা দিয়েছি।  সেই সাথে আমরা আমাদের প্রদত্ত বিগত দিনের সকল আইডি কার্ড পরিবর্তন করে স্ক্যানিং কোড সিস্টেম করে নতুন আঙ্গিকে আইডি কার্ড তৈরি করেছি।  দৈনিক আমার প্রাণের বাংলাদেশে কর্তব্যরত সকল সাংবাদিকদের কে সম্মানের সাথে জানাচ্ছি আপনারা  আপনাদের পুরনো আইডি কার্ড পত্রিকা অফিসে জমা দিয়ে সেই সাথে নতুন করে ভোটার আইডি কার্ড এবং  আপনার শিক্ষাগত যোগ্যতার সকল সনদের সত্যায়িত ফটোকপি সহ জমা দিয়ে আগামী ১৫ দিনের মধ্যে নতুন আইডি কার্ড সংগ্রহ করার জন্য নির্দেশ দেয়া গেল। পত্রিকা কর্তৃপক্ষের এই নির্দেশ যারা অমান্য করবে তাদেরকে পত্রিকা কর্তৃপক্ষ বহিষ্কৃত বলে গণ্য করবেন। আপনাদের জ্ঞাতার্থে আরও জানাচ্ছি যে  গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী মহোদয়ের নির্দেশক্রমে সাংবাদিকদের শিক্ষাগত যোগ্যতার মান নির্ণয় সহ সাংবাদিকদের ডাটাবেজ তৈরি করছেন, মাননীয় সাবেক বিচারপতি প্রেস কাউন্সিলের চেয়ারম্যান ইতিমধ্যে এ বিষয়ে গুরুত্বপূর্ণ বিবৃতি দিয়েছেন। পুনরায় আপনার ভোটার আইডি কার্ড এবং শিক্ষাগত যোগ্যতা অভিজ্ঞতার সনদ সকল কিছু সত্যায়িত করে নতুনভাবে দৈনিক আমার প্রাণের বাংলাদেশ পত্রিকার   কর্তৃপক্ষকে জমা দিয়ে পুরনো কার্ডটি ফেরত দিয়ে নতুন আইডি কার্ড নেওয়ার জন্য নির্দেশ রইল।  আদেশক্রমে --আব্দুল্লাহ আল মামুন--প্রকাশক ও সম্পাদক--দৈনিক আমার প্রাণের বাংলাদেশ ।

অবাধ সুষ্ঠ, নিরপেক্ষ, শান্তিপূর্ণ ও ভয়ভীতিহীন নির্বাচন নিশ্চিতের লক্ষ্যে বিশেষ আইন-শৃঙ্খলা সভায় কঠোর নির্দেশনায় প্রার্থী ও ভোটারদের প্রশংসায় ভাসছেন ডিসি মোঃ রায়হান কবির

এস এম জহিরুল ইসলাম বিদ্যুৎ : / ৪৪ Time View
Update : শনিবার, ১৬ মে ২০২৬, ০৮:৩২ পূর্বাহ্ন

নারায়ণগঞ্জের পাচঁটি আসনে অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ, উৎসবমুখর, ভয়ভীতিহীন ও সুন্দর পরিস্থিতিতে নির্বাচন করতে সকল ধরনের প্রস্তুতি সম্পন্ন করেছেন নারায়ণগঞ্জ জেলা রির্টানিং অফিসার ও জেলা প্রশাসক মো. রায়হান কবির।
অবাধ সুষ্ঠ, নিরপেক্ষ, শান্তিপূর্ণ ও ভয়ভীতিহীন নির্বাচন নিশ্চিতের লক্ষ্যে বিশেষ আইন-শৃঙ্খলা সভার কঠোর হুঁশিয়ারি ও নির্দেশনায় প্রার্থী এবং ভোটাররা নির্বিঘ্নে, নিশ্চিন্তে,লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করে দেওয়ায় শান্তিপূর্ণভাবে যার যার নির্বাচনী গণসংযোগ পরিচালনা করতে পারছে এবং করছে । যার কারণে প্রার্থী এবং ভোটারদের প্রশংসায় ভাসছেন নারায়ণগঞ্জ জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মোঃ রায়হান কবির। জেলার বিভিন্ন প্রার্থী ও ভোটাররা এই ব্যতিক্রমধর্মী বিশেষ আইন-শৃঙ্খলা সভা করায় নারায়ণগঞ্জ জেলা প্রশাসককের প্রশংসা করেন। প্রার্থীরা আরো বলেন এই সভা করায় প্রার্থী এবং ভোটারদের মনে কিছুটা ভয় ভীতি থাকলেও সভার পরে পুরোটাই ভয়ভীতি কেটে গেছে। তারা আরো বলেন বাংলাদেশের প্রতিটা জেলায় এই বিশেষ আইন-শৃঙ্খলা সভা করলে ভালো হতো। অবাধ, শান্তিপূর্ণ, উৎসবমুখর, নিরপেক্ষ, ভয়-ভীতিহীন নির্বাচনের অনেক সহায়ক হবে এই বিশেষ আইন-শৃঙ্খলা সভা।

ইতোমধ্যে প্রার্থীরা আচরণবিধি ভঙ্গ করায় সর্বোচ্চ দেড় লাখ টাকা পর্যন্ত জরিমানা করা সহ আরো অনেককে জরিমানা করা হয়েছে এবং আচরণবিধি মেনে চলার কঠোর নির্দেশনা দিয়েছেন । একই সাথে আইন-শৃঙ্খলা ভঙ্গে কোন প্রার্থী বা সমর্থকদের ছাড় দিবেন না বলে জানিয়ে দিয়েছেন জেলা রিটার্নিং অফিসার । এদিকে জেলা পুলিশ সুপার, র‌্যাব-বিজিবি কর্মকর্তারা একই সুরে হুশিয়ারি দিয়েছেন।অন্যদিকে নারায়ণগঞ্জে দায়িত্বপ্রাপ্ত সেনাবাহিনী এক কর্মকর্তা জানিয়েছেন, ১৯ মাস যাবৎ জেলা প্রশাসনের সাথে একত্রে কাজ করছি। জাতীয় সংসদ নির্বাচনে আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে আমাদের বেক পেতে হবে না। সেনাবাহিনী থেকে প্রতিশ্রুতি দিতে চাই, এবারের নির্বাচন অবাধ,নিরপেক্ষ, শান্তিপূর্ণ ও সুষ্ঠুভাবে পালন করতে সর্বোচ্চ দায়িত্ববোধ দিয়ে কাজ করবে। জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং অফিসার মোঃ রায়হান কবির বলেন নারায়ণগঞ্জের ৫ টি আসনেই সকল প্রার্থীরা সুন্দরভাবে, শান্তিপূর্ণভাবে যার যার নির্বাচনী গণসংযোগ পরিচালনা করেন কোন বাধা আসবে না।বাধা আসলে আমরা তা দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করব। নির্বাচনী আচরণবিধি মেনে চলুন আপনাদের সহযোগিতা করবো আমরা। আইন-শৃঙ্খরা বিঘ্ন করবেন সে যেই হোক তাদের কোন ছাড় দিবো না।
নির্বাচনে ম্যাসেজ ক্লিয়ার করতে জেলার সকল উপজেলায় সকল প্রার্থীদের নিয়ে বিশেষ আইন-শৃঙ্খলা সভা অনুষ্ঠিত হয়েছে জেলার সকল প্রশাসনের কর্মকর্তাদের নিয়ে। প্রয়োজনে আরো সভা করব এমন বার্তা দিয়েছেন জেলা প্রশাসক মোহাম্মদ রায়হান কবির।এবারের নির্বাচনে নারায়ণগঞ্জ জেলার সকল আসনের প্রার্থীদের মধ্যে ঐক্য থাকায় এখনো বড় কিছু না ঘটায় সকলকে ধন্যবাদ জানিয়েছেন তিনি। তিনি আরও বলেন, নির্বাচনে যারা ভয়ভীতি প্রদর্শনের সঙ্গে জড়িত থাকবেন, তাদের কাউকে ছাড় দেওয়া হবে না।সে যে দলেরই হোক না কেন। আমাদের কাছে সকল প্রার্থী সমান। আমাদের কাছে ছোট বড় প্রার্থী বলে কিছু নেই।
গত ১৫ বছরে তিনটি নির্বাচন আমরা ভালোভাবে করতে পারিনি। এবারও যদি ভালো না করতে পারি, তাহলে শুধু প্রশাসন বা আইনশৃঙ্খলা বাহিনী নয় প্রার্থীরাও এই দায় এড়াতে পারবে না। সুতরাং সুষ্ঠু নির্বাচন করা আমাদের সবার দায়িত্ব।

অপরদিকে নারায়ণগঞ্জ জেলা রিটানিং অফিসারের এমন হুশিয়ারিতে স্বস্তি মিলেছে নারায়ণগঞ্জের পাচঁটি আসনে ৪৮জন প্রার্থীর। তারা জানিয়েছেন, জনগণের রায় যিনিই এমপি নির্বাচিত হবেন তাকেই সাধুবাদ জানাবো। হামলা মামলা লিপ্ত হতে চায় না কেউ, বিগত সময়ে যেভাবে ভোটকে কুক্ষিগত করে রেখেছিলেন-সেই সময় আর যেন দেশের নির্বাচনে ফিরে না আসে।

তিনি আরো বলেন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সকল ভোটার যাতে ভোটকেন্দ্রে এসে নিরাপদে ভয়ণীতিহীন ভাবে ভোট দিতে পারে, এটা নিশ্চিত করতে হবে। সেই ভোটার যে-ই হোক না কেনো। এবারের নির্বাচনে ভোটের মাধ্যমে প্রার্থীদের জিততে হবে, দুই নম্বরির কোনও সুযোগ নেই।
এ ছাড়া নির্বাচনে স্থানীয় প্রশাসনের বিরুদ্ধে নিরপেক্ষতা হারানোর অভিযোগ পাওয়া গেলে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে। সকল ভোটার যাতে ভোটকেন্দ্রে এসে নিরাপদে ভোট দিতে পারে, এটা নিশ্চিত করতে হবে। সেই ভোটার যে-ই হোক না কেনো। এবারের নির্বাচনে ভোটের মাধ্যমে প্রার্থীদের জিততে হবে, দুই নম্বরির কোনও সুযোগ নেই।
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে কোনো ধরনের সহিংসতা বা বিশৃঙ্খলা সহ্য করা হবে না বলে কঠোর বার্তা দিয়েছেন জেলা রিটার্নিং অফিসার ও নারায়ণগঞ্জের জেলা প্রশাসক মো. রায়হান কবির। তিনি স্পষ্ট করে বলেন, এবারের নির্বাচন হবে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ। অতীতের তিনটি নির্বাচনের মতো পরিস্থিতি আবারও ঘটবে এমন ধারণা পোষণ করলে তা সম্পূর্ণ ভুল হবে।

জেলা প্রশাসক আরও জানান, কোনো প্রার্থী কিংবা তাদের সমর্থক নির্বাচনের পরিবেশ নষ্ট করতে সহিংসতায় জড়ানোর চেষ্টা করলে প্রশাসন কঠোর হাতে তা দমন করবে এবং এ বিষয়ে কোনো ধরনের ছাড় দেওয়া হবে না।
তিনি প্রার্থীদের উদ্দেশে বলেন, নির্বাচন কমিশন প্রণীত আচরণবিধি ও প্রচারণা সংক্রান্ত সকল নিয়মকানুন যথাযথভাবে মেনে চলতে হবে। আচরণবিধি লঙ্ঘনের ক্ষেত্রে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে বলেও তিনি হুঁশিয়ারি দেন।
তিনি বলেন নির্বাচনে আচরণবিধি ও প্রতিপক্ষের প্রচারণায় বাধা দেয়া নিয়েও কঠোর অবস্থানে আইনশৃঙ্খলা বাহিনী।

জেলা প্রশাসক রায়হান কবির বলেছেন, “এই নির্বাচন একটা ইতিহাস; এটি আগামী ১০০ বছরের গতি নির্ধারণ করে দেবে। এই ইতিহাসে আপনার হিরো আবার ভিলেন হওয়ার সুযোগও আছে। আইন মেনে, সবাইকে সঙ্গে নিয়ে যদি নির্বাচন করেন, তাহলে ইতিহাসে হিরো হয়ে থাকবেন। আর যদি কোনো ভুল করেন অথবা নির্বাচনকে কলঙ্কিত করার চেষ্টা করেন, তাহলে ভিলেন হবেন।
তিনি কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, “নির্বাচনের দিন ভোটারকে ভোটকেন্দ্রে যাওয়া থেকে বাধা দেওয়া, ভয় দেখানো, জাল ভোট, কেন্দ্র দখলের চিন্তা থাকলে দয়া করে নির্বাচন থেকে সরে দাঁড়ান। সামান্যতম কোনো আইনশৃঙ্খলা, আচরণবিধি বা নির্বাচনী আইনের সঙ্গে যায় না—এমন কিছু সহ্য করব না। এ নির্বাচনে আপনাদের যেমন দায়, আমাদেরও তেমন দায়। জাতি হিসেবে সঠিক নির্বাচন আমাদের করতে হবে, যেন পরবর্তী প্রজন্ম বলতে পারে—২০২৬-এর নির্বাচন আমাদের রাষ্ট্রকে নতুনভাবে গড়ার সুযোগ করে দিয়েছে।”
তিনি বলেন, “ধর্মীয় সাম্প্রদায়িকতা, ব্যক্তিগত চরিত্র হনন করবেন না। প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীকে আপনারা সহায়তা করবেন। যানবাহন নিয়ে শোডাউন, মশাল মিছিল করা যাবে না। প্রতিপক্ষের ওপর কোনো হামলা আমরা সহ্য করব না। কোনো ধরনের সহিংসতা মেনে নেব না।”
নির্বাচনী মাঠে সবাইকে লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করে দেওয়া হবে জানিয়ে তিনি বলেন, “সকলকে বৈধ প্রচারণায় সহায়তা করব। সভায় পুলিশি নিরাপত্তা দরকার হলে দেওয়া হবে। প্রার্থী সবাই সমান—


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *