1. amarpranerbd@gmail.com : news :
  2. amarpranerbangladesh@gmail.com : PRANER BD REPORTER : PRANER BD REPORTER
  3. editor.amarpranerbd.official@gmail.com : Newsdesk :
শিরোনাম :
বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে গাইবান্ধায় আনন্দ র‍্যালি ও সমাবেশ শ্রীপুরের মানুষের অর্থ হাতিয়ে নেওয়ার পুরাতন খলনায়ক নতুন করে আবির্ভাব। কুড়িগ্রামে পালিত হলো বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী। ডিবির বিশেষ অভিযান: ইয়াবা-গাঁজাসহ গ্রেপ্তার ৭,  সরফভাটা ওয়েলফেয়ার সোসাইটির উদ্যোগে ঈদে মিলাদুন্নবী ও গুণীজন সংবর্ধনা কবে হবে সুন্দরবন দস্যুমুক্ত আজ থেকে নিষেধাজ্ঞা শেষে জীবনের ঝুঁকি নিয়ে বনে ফিরছেন জেলে-বাওয়ালিরা কেশবপুরে জামায়াতে ইসলামীর ইউনিট দায়িত্বশীল সম্মেলন ২০২৬ অনুষ্ঠিত সওজ’র গাফলতি চরমে,অকেজো হচ্ছে কোটি টাকার ফেরি নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে চৈতী কম্পোজিট  লিঃকে ৭৫ লক্ষ ৪ হাজার টাকা জরিমান ধার্য করা হয়  প্রতিষ্ঠাবার্ষিকীতে মোহনগঞ্জে পতাকা উত্তোলন ও রেলিতে এমপি বাবর- নবনির্মিত প্রশাসনিক ভবন উদ্বোধন ও বৃক্ষরোপণ

নিজের শক্তি ও সম্ভাবনাকে চিনতে না পারলে বাঘও ভেড়া হয়ে যায়

শের ই গুল :
  • Update Time : Thursday, January 29, 2026,
  • 66 Time View

একদিন একটি অসুস্থ গর্ভবতী বাঘিনী বাচ্চা প্রসবের সময় মারা গেল। তার সদ্য জন্ম নেওয়া ছানাটি একা পড়ে রইল। পাশ দিয়ে যাচ্ছিল একটি ভেড়ার পাল। বাঘের ছানাটি সেই ভেড়ার পালের সঙ্গে চলতে শুরু করল।
ভেড়ারা যা করে, সেও তাই করে — ভ্যা ভ্যা করে ডাকে, ঘাস পাতা খায়, আর ভয় পেলে পালায়। সে তার বাঘ জীবনের অস্তিত্ব সম্পর্কে কিছুই জানে না।
বছর দুয়েক পর ছানাটি বেশ বড়সড় হলেও সে ভেড়ার মতোই আচরণ করতে থাকল। একদিন এক বাঘ ভেড়ার পালের ওপর আক্রমণ করল। ভেড়ারা যখন ভয় পেয়ে পালাতে শুরু করল, বাঘের ছানাটিও তাদের সঙ্গে পালাল।
শিকারী বাঘ লক্ষ্য করল, পালের মধ্যে একটি ছোট বাঘও দৌড়াচ্ছে। কৌতূহলবশত সে সেই বাঘ ছানার পেছনে ছুটল। ভয় পেয়ে ছানাটি আরও দ্রুতবেগে পালাতে লাগল, আর ভ্যা ভ্যা করে চিৎকার করতে লাগল।
শিকারী বাঘ নিমেষেই তাকে ধরে ফেলল এবং বলল, “তুই এটা কি করছিস? তুই তো একটা বাঘ! তুই কেন পালাচ্ছিস?”
ছানাটি ভয়ে কাঁপতে কাঁপতে বলল, “না, আমি একটা নিরীহ ভেড়া, আমাকে ছেড়ে দিন!”
বাঘ ধমক দিয়ে বলল, “তুই বাঘ, ভেড়া নোস!”
যতই বোঝানো হোক, ভেড়ার দলের সাথে বড় হওয়া ছানাটি তা মানতে রাজি নয়।
বাঘ তখন ছানাটিকে নদীর পাড়ে নিয়ে গেল এবং নদীর জলে তার প্রতিবিম্ব দেখাল। ছানাটি তখন একবার জলের দিকে, আরেকবার বাঘের দিকে তাকাচ্ছে। সে বুঝতে পারল, তার চেহারা মোটেই ভেড়াদের মতো নয়, সে আসলে একটা বাঘ!
এরপর, জীবনে প্রথমবার তার গলা দিয়ে বাঘের গর্জন বেরিয়ে এলো। সে বুঝতে পারল, সে আর ভেড়া নয় — সে একটি মহা পরাক্রমশালী বাঘের বাচ্চা।
কে জানে আপনিও হয়তোবা ভেড়ার মতোই জীবন কাটাচ্ছেন! নিজের শক্তি, সামর্থ্য এবং সম্ভাবনাকে না চিনে ভেড়ার পালের সাথে দিন পার করছেন।
দ্বিতীয় বিশ্বযুদ্ধে হেরে যাওয়া জাপান এবং জার্মানি কীভাবে তাদের শক্তিকে কাজে লাগিয়ে আবারও অর্থনৈতিক পরাশক্তিতে পরিণত হয়েছে?
রুয়ান্ডা কীভাবে জেনোসাইডের পর দারুণভাবে নিজেকে গড়ে তুলেছে?
এগুলো আমাদের জন্য বড় উদাহরণ। আমরা কি আমাদের শক্তি আর সম্ভাবনাকে কখনো চিনতে পারব? আমরা কি কখনো বাঘের মতো গর্জন দিতে পারব?

Facebook Comments Box

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 প্রানের বাংলাদেশ