শনিবার, ১৬ মে ২০২৬, ০৯:২৫ পূর্বাহ্ন
লক্ষ্মীপুর জেলার রায়পুরে নির্ধারিত মূল্যের চেয়ে অতিরিক্ত দামে এলপি গ্যাস বিক্রি করার অপরাধে বিনিময় ট্রেডার্স নামক একটি ব্যবসা প্রতিষ্ঠানকে ৫০ হাজার টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
বুধবার (২৮ই জানুয়ারি) দুপুরে রায়পুর মেইন রোড়ে অবস্থিত গ্যাস বিক্রয় প্রতিষ্ঠান বিনিময় ট্রেডার্সে অভিযান চালানো হলে নির্ধারিত মূল্যের চেয়ে অতিরিক্ত দামে এলপি গ্যাস বিক্রি করার প্রমাণ মেলে এবং উক্ত অপরাধে এ জরিমানা আরোপ করা হয়। অভিযান পরিচালনা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর লক্ষ্মীপুর জেলা কার্যালয়ের কর্মকর্তাগণ।
ভোক্তা অধিকার সূত্রের বরাত জানা যায়, প্রতিষ্ঠানটি সরকার নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে এলপি গ্যাস বিক্রি করছিল,এমন অভিযোগের ভিত্তিতে তারা অভিযান পরিচালনা করেন । অভিযানে অভিযোগের সত্যতা পাওয়ায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন অনুযায়ী বিনিময় ট্রেডার্সকে ৫০ হাজার টাকা জরিমানা করেন ।
সেসময় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের কর্মকর্তা নূর হোসেন রুবেল আসেপাশে সকল ব্যবসায়ীদের নির্ধারিত মূল্যে পণ্য বিক্রির নির্দেশনা দেন এবং ভবিষ্যতে এ ধরনের অনিয়ম বা অপরাধ না করার পরামর্শ দেন । পরবর্তীতে যদি কেউ এধরণের অপরাধ করে তাহলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে তিনি জানান ।
এদিকে স্থানীয়রা এ ধরনের অভিযানকে সাধুবাদ জানিয়েছে এবং তা অব্যাহত রাখার জোর দাবি জানান।