শনিবার, ১৬ মে ২০২৬, ০৭:৩২ পূর্বাহ্ন
ঢাকা জেলা পুলিশের অভিভাবক জনাব মোঃ মিজানুর রহমান, পুলিশ সুপার, ঢাকা মহোদয়ের নির্দেশনায় পরিচালিত বিশেষ অভিযানে আশুলিয়া এলাকা থেকে বিপুল পরিমাণ হেরোইনসহ এক পেশাদার মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে ঢাকা জেলা ডিবি (উত্তর) পুলিশ।
গত ২৭ জানুয়ারি ২০২৬ খ্রি. রাত আনুমানিক ৮টা ৩০ মিনিটে ঢাকা জেলা ডিবি (উত্তর) এর অফিসার ইনচার্জ জনাব মোঃ সাইদুল ইসলাম-এর নেতৃত্বে এসআই (নিঃ) মোঃ মহিউর রহমানসহ সঙ্গীয় অফিসার ও ফোর্স আশুলিয়া থানাধীন পাথালিয়া গণ-বিশ্ববিদ্যালয় এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করেন। অভিযানের সময় মোঃ জহিরুল ইসলাম (৩৬) নামের এক পেশাদার মাদক ব্যবসায়ীকে ২৬০ (দুইশত ষাট) পুড়িয়া হেরোইনসহ হাতেনাতে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত জহিরুল ইসলাম মৃত আয়নাল হকের পুত্র এবং জুহুরা বেগমের সন্তান। তার বাড়ি রামারবাগ এলাকায়, থানা আশুলিয়া, জেলা ঢাকা। পুলিশ সূত্রে জানা যায়, গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে পূর্বে একটি মাদক সংশ্লিষ্ট মামলা রয়েছে।
এ ঘটনায় আশুলিয়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর ৩৬(১) ধারার সারণির ৮(গ) অনুযায়ী আশুলিয়া থানার মামলা নং–৮৬, তারিখ–২৮/০১/২০২৬ খ্রি. রুজু করা হয়েছে। পরবর্তীতে আসামিকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।
পুলিশ জানায়, মাদকবিরোধী এ ধরনের অভিযান অব্যাহত থাকবে এবং মাদক কারবারিদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।