শনিবার, ১৬ মে ২০২৬, ১১:১৯ পূর্বাহ্ন
গাইবান্ধা সদর উপজেলায় কালোবাজারে বিক্রির উদ্দেশ্যে অবৈধভাবে মজুত রাখা ২০০ বস্তা ইউরিয়া সার জব্দ করেছে উপজেলা প্রশাসন।
মঙ্গলবার (আজ) গোপন সংবাদের ভিত্তিতে উপজেলা প্রশাসন অভিযান চালিয়ে এসব সার জব্দ করে। প্রশাসন সূত্রে জানা গেছে, সরকারি নির্ধারিত মূল্যের বাইরে অতিরিক্ত দামে বিক্রির প্রস্তুতি নেওয়া হচ্ছিল এই সারগুলো।
এ ঘটনায় জড়িতদের শনাক্ত করতে তদন্ত কার্যক্রম চলছে। তদন্ত শেষে দায়ীদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানিয়েছে উপজেলা প্রশাসন।