শনিবার, ১৬ মে ২০২৬, ০৮:৩১ পূর্বাহ্ন
সিরাজগঞ্জ তাড়াশে র্যাব পরিচয়ে দস্যুতা মামলার আসামি মো: কামরুল ইসলাম (৩৮)’কে ঢাকার ধামরাই হতে গ্রেফতার করেছে র্যাব।
র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)-১০, সিপিএসসি, লালবাগ, ঢাকা এবং র্যাব-০৪, সিপিসি-০২, নবীনগর, সাভার এর একটি যৌথ আভিযানিক দল র্যাব পরিচয়ে সংঘটিত দস্যুতার মামলার তদন্তেপ্রাপ্ত আসামি মো: কামরুল ইসলাম (৩৮)’কে গ্রেফতার করেছে।
র্যাব সূত্র জানায়, গ্রেফতারকৃত আসামি দীর্ঘদিন ধরে নিজেকে র্যাব সদস্য পরিচয় দিয়ে বিভিন্ন স্থানে দস্যুতা ও প্রতারণামূলক কর্মকাণ্ড চালিয়ে আসছিল। তার বিরুদ্ধে একাধিক দস্যুতা ও প্রতারণার অভিযোগ রয়েছে।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামি তার অপরাধের কথা স্বীকার করেছে বলে জানায় র্যাব। এ সময় তার কাছ থেকে দস্যুতায় ব্যবহৃত কিছু আলামত উদ্ধার করা হয়েছে।
র্যাব-৪ সিপিসি-২ এর এক কর্মকর্তা জানান, আইনশৃঙ্খলা বাহিনীর পরিচয় ব্যবহার করে যারা অপরাধে জড়িত, তাদের বিরুদ্ধে র্যাবের অভিযান অব্যাহত থাকবে।
গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে।