শনিবার, ১৬ মে ২০২৬, ০৭:৩২ পূর্বাহ্ন
গত ২৬/১/২০২৬ খুলনা মহানগর ডিবি পুলিশের একটি বিশেষ টিম গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে খালিশপুর থানাধীন পুরাতন যশোর রোডস্থ ফেয়ার ক্লিনিক মোড়স্ত জামালুল ফুরকান মাদ্রাসার মূল গেইটের বিপরীত পাশে পাকা রাস্তার উপর হতে মোঃ মনিরুজ্জামান টিটু (৪২) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করে। পুলিশ গ্রেফতারকৃত আসামির কাছ থেকে ১৯৫ (এক শত পঁচানব্বই) পিস ইয়াবা ট্যাবলেট, ১টি মটরসাইকেল এবং ০২ টি মোবাইল উদ্ধার করে।
পুলিশ সূত্রে জানা যায় গ্রেফতারকৃত আসামির বাড়ি রূপসা, পিতা-মৃত আনোয়ার হোসেন, মাতা-জাহানারা বেগম, সাং-বাগমারা, ডিগ্রী কলেজের পাশে, থানা-রূপসা, জেলা-খুলনা
জিজ্ঞাসাবাদে জানা যায় গ্রেফতারকৃত ব্যক্তি দীর্ঘদিন যাবৎ খুলনা মহানগর সহ বিভিন্ন এলাকায় মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট ক্রয়-বিক্রয়ের কাজ করে আসছে। উক্ত গ্রেপ্তারকৃত আসামী মোঃ মনিরুজ্জামান টিটু নামে ইতোপূর্বে ০৬ টি মাদকের মামলা রয়েছে। তার বিরুদ্ধে খালিশপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা দায়ের করা হয়েছে।