শনিবার, ১৬ মে ২০২৬, ০৮:২৯ পূর্বাহ্ন
ঢাকা জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি-উত্তর) এর বিশেষ অভিযানে আশুলিয়ায় ১০০ পুড়িয়া হেরোইনসহ দুইজন পেশাদার মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে।ঢাকা জেলা পুলিশের অভিভাবক পুলিশ সুপার জনাব মোঃ মিজানুর রহমান মহোদয়ের নির্দেশনায় এবং ডিবি (উত্তর) এর অফিসার ইনচার্জ জনাব মোঃ সাইদুল ইসলামের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। অভিযানে অংশ নেন এসআই (নিঃ) সৈয়দ হাবিবুর রহমানসহ সংগীয় অফিসার ও ফোর্স।গত সোমবার (২৬ জানুয়ারি ২০২৬ খ্রি.) সন্ধ্যা ৬টা ১০ মিনিটে আশুলিয়া থানাধীন নয়ারহাট এলাকা থেকে আসামিদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলেন—
১) লেহাজ উদ্দিন (৫৫), পিতা-মৃত হাফিজ উদ্দিন, সাং-কুমরাইল, থানা-ধামরাই, জেলা-ঢাকা।২) মোঃ আব্দুল আজিজ (৪৫), পিতা-মোঃ শুকুর আলী, সাং-চাকলগ্রাম, থানা-আশুলিয়া, জেলা-ঢাকা।
এ সময় তাদের হেফাজত থেকে ১০০ (একশত) পুড়িয়া হেরোইন উদ্ধার করা হয়। পুলিশ সূত্রে জানা গেছে, গ্রেফতারকৃত দ্বিতীয় আসামি মোঃ আব্দুল আজিজের বিরুদ্ধে পূর্বে দুটি মাদক মামলা রয়েছে।
এ ঘটনায় আশুলিয়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর ধারা ৩৬(১) সারণির ৮(খ)/৮(ক) অনুযায়ী মামলা নং-৮২, তারিখ-২৭/০১/২০২৬ খ্রি. রুজু করা হয়েছে। পরে গ্রেফতারকৃত আসামিদ্বয়কে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়।