শনিবার, ১৬ মে ২০২৬, ১১:১৯ পূর্বাহ্ন
ভাণ্ডারিয়ায় ১৫ মামলার আসামী আন্ত:জেলা ডাকাত দলের সদস্য গ্রেপ্তার
ভান্ডারিয়া প্রতিনিধি
পিরোজপুরের ভাণ্ডারিয়া উপজেলার রাধানগর গ্রামের একটি বাড়ী থেকে আন্ত:জেলা ডাকাত দলের সদস্য সিদ্দিক ভূইয়া (৩৩) কে থানা পুলিশ গ্রেপ্তার করেছে। শনিবার গভীর রাতে তাকে আটক করা হয়।
তাকে বরগুনা জেলার বামনা উপজেলার সোনাখালী গ্রামের এমাদুল হক ভূঁইয়ার ছেলে হিসেবে চিহ্নিত করা হয়েছে।
পুলিশের সূত্র মতে, ঘটনার প্রেক্ষাপটে, শনিবার গভীর রাতে ভাণ্ডারিয়া উপজেলার গৌরিপুর ইউনিয়নের রাধানগর গ্রামের কাছে একটি বাড়ী থেকে ট্রাকে করে পাকা ধান চুরি করার সময় গোপন সংবাদে ভিত্তিতে সিদ্দিক ভূইয়াকে আটক করা হয়।
ভাণ্ডারিয়া থানার অফিসার ইনচার্জ দেওয়ান জগলুল হাসান জানিয়েছেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে সিদ্দিক ভূইয়া স্বীকার করেছে যে, সে আন্ত:জেলা ডাকাত দলের সদস্য। তার বিরুদ্ধে বিভিন্ন থানায় ডাকাতি, অস্ত্র এবং মাদক আইনে মোট ১৫টি মামলা রয়েছে।