শনিবার, ১৬ মে ২০২৬, ১১:১৮ পূর্বাহ্ন

শিরোনাম :
জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর ১৬৮ সদস্য বিশিষ্ট চট্টগ্রাম মহানগর আহ্বায়ক কমিটি ঘোষণা। মাধবদীতে শিল্পপতি রাজু ভূঁইয়ার বিরুদ্ধে অপপ্রচার: সত্যের জয় আইনি বিজয়, গাছা প্রেসক্লাবের নির্বাচিত সভাপতি হামিদ খানের মৃত্যুতে গাছা সাংবাদিক ক্লাবের পক্ষ থেকে শোক প্রকাশ ঘুম থেকে উঠেই পেট ফাঁপা? জেনে নিন দূর করার উপায় জাতীয় স্মৃতিসৌধে আশুলিয়া থানা প্রেস ক্লাবের সাংবাদিক পুনর্মিলনী অনুষ্ঠিত আওয়ামী প্রতিহিংসার শিকার তিতাস গ্যাস কর্মচারী শ্রমিক দল নেতা চাকরিচ্যুত শওকত ইমামের মানবেতর জীবনযাপন। বাকেরগঞ্জে উন্নয়ন প্রকল্পে অনিয়মের অভিযোগ। গণমাধ্যমের স্বাধীনতা, সাংবাদিকের নিরাপত্তা ও মালিকানার সংকট পঞ্চগড়ে গ্রাম আদালত কার্যক্রম শক্তিশালী করতে অর্ধ-বার্ষিক সমন্বয় সভা অনুষ্ঠিত। রাজশাহী প্রেসক্লাবের নেতৃবৃন্দের সাথে রাসিক প্রশাসকের মতবিনিময় নির্মাণাধীন মসজিদুল আকবর কমপ্লেক্সের ছাঁদ ধসে ক্ষয়ক্ষতি ! কন্ট্রাকটর ও প্রকৌশলীর গাফিলতির অভিযোগ !! প্রেমের অনন্য উপাখ্যান: কাপাসিয়ায় মালয়েশিয়ান তরুণী হাফিজা ও রাকিবের বিয়েতে নায়িকা প্রিয়াংকা ফোরকান মাস্টারকে ঘিরে অপপ্রচারের বিরুদ্ধে প্রতিবাদ সত্য, মানবিকতা ও সামাজিক সম্প্রীতির পক্ষে এলাকাবাসীর আহ্বান গংগাচড়ায় শ্রমিক কল্যাণ ফেডারেশনের কার্যকরী পরিষদ সম্মেলন অনুষ্ঠিত মানবিক সহায়তার আওতায় ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে জি.আর চাল বিতরণ কোরবানির ঈদে পশুর সংকট নেই, ভারতীয় গরু ঠেকাতে কঠোর নজরদারি: সাভারে মন্ত্রী আমিন উর রশিদ আগরদাঁড়ি ইউনিয়ন আমীরসহ তিন মরহুমের জানাজায় শোকাবহ পরিবেশ কুচক্রী মহলের ষড়যন্ত্রে মিকাইল বিশ্বাসকে ঠেকানো যাবে না বললেন এলাকার সাধারণ জনগণ গাজীপুরে জুতা কারখানায় আগুন ভোলায় ৫০০ গ্রাম গাঁজাসহ মাদক ব্যবসায়ী আটক, ৩ মাস ৭দিনের কারাদণ্ড। আত্রাইয়ে অভ্যন্তরীণ বোরো ধান-চাল সংগ্রহের শুভ উদ্বোধন মুরাদনগরে মাদকবিরোধী অভিযানে বিদেশি মদ, ইয়াবা ও নগদ টাকাসহ আটক ২ গাজীপুরে টিকটক করতে গিয়ে ট্রেনের ধাক্কায় প্রাণ গেল ২ এসএসসি পরীক্ষার্থীর গাজীপুরে আলোচিত ৫ খুন: সেই ফোরকানের মরদেহ উদ্ধার পদ্মা নদীতে ঈদুল আযহা উপলক্ষে প্রধানমন্ত্রীর ঈদ উপহার চাল বিতর অনিয়মে জিরো টলারেন্সের ঘোষণা গাজীপুরের তুরাগ নদীতে তলিয়ে যাওয়া বন্ধুকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল দুই কিশোরের মেয়ে থেকে ছেলেতে রূপান্তরিত নূরনবীকে দেখতে জনতার ভিড়! বিএনপি’র প্রতিষ্ঠাতা চেয়ারম্যান শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশনের সভাপতি মোসলেহ, সম্পাদক শামীমা পারভীন রাণীশংকৈলে ৪ বছরের শিশুকে ধর্ষণের পর হত্যা, ধর্ষক কিশোর গ্রেপ্তার
জরুরী নোটিশ :
জরুরী নোটিশ এবং সতর্কবার্তা ""গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রণালয় কর্তৃক  মিডিয়া ভুক্ত পত্রিকা দৈনিক আমার প্রাণের বাংলাদেশে কর্তব্যরত সকল সাংবাদিকদের দৃষ্টি আকর্ষণ করছি ।  কিছু কুচুক্তি মহল বিভিন্ন গণমাধ্যমের আইডি কার্ড নকল করে বিভিন্ন প্রকার অপরাধে জড়াচ্ছে কিছুদিন পর পর পত্রিকার এসব খবরে আমরা বিভ্রান্ত। এরকম বেশ কয়েকজন অপরাধী দৈনিক আমার প্রাণের বাংলাদেশ পত্রিকার আইডি কার্ড নকল করেছে এমন প্রমাণিত হওয়াতে আমরা তাদের বিরুদ্ধে  তাৎক্ষণিক আইনগত ব্যবস্থা নিয়েছি। এবং সংবাদ প্রকাশ করে এসব অপরাধীদের সাথে আমাদের কোন সম্পর্ক নাই বলে আমরা ঘোষণা দিয়েছি।  সেই সাথে আমরা আমাদের প্রদত্ত বিগত দিনের সকল আইডি কার্ড পরিবর্তন করে স্ক্যানিং কোড সিস্টেম করে নতুন আঙ্গিকে আইডি কার্ড তৈরি করেছি।  দৈনিক আমার প্রাণের বাংলাদেশে কর্তব্যরত সকল সাংবাদিকদের কে সম্মানের সাথে জানাচ্ছি আপনারা  আপনাদের পুরনো আইডি কার্ড পত্রিকা অফিসে জমা দিয়ে সেই সাথে নতুন করে ভোটার আইডি কার্ড এবং  আপনার শিক্ষাগত যোগ্যতার সকল সনদের সত্যায়িত ফটোকপি সহ জমা দিয়ে আগামী ১৫ দিনের মধ্যে নতুন আইডি কার্ড সংগ্রহ করার জন্য নির্দেশ দেয়া গেল। পত্রিকা কর্তৃপক্ষের এই নির্দেশ যারা অমান্য করবে তাদেরকে পত্রিকা কর্তৃপক্ষ বহিষ্কৃত বলে গণ্য করবেন। আপনাদের জ্ঞাতার্থে আরও জানাচ্ছি যে  গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী মহোদয়ের নির্দেশক্রমে সাংবাদিকদের শিক্ষাগত যোগ্যতার মান নির্ণয় সহ সাংবাদিকদের ডাটাবেজ তৈরি করছেন, মাননীয় সাবেক বিচারপতি প্রেস কাউন্সিলের চেয়ারম্যান ইতিমধ্যে এ বিষয়ে গুরুত্বপূর্ণ বিবৃতি দিয়েছেন। পুনরায় আপনার ভোটার আইডি কার্ড এবং শিক্ষাগত যোগ্যতা অভিজ্ঞতার সনদ সকল কিছু সত্যায়িত করে নতুনভাবে দৈনিক আমার প্রাণের বাংলাদেশ পত্রিকার   কর্তৃপক্ষকে জমা দিয়ে পুরনো কার্ডটি ফেরত দিয়ে নতুন আইডি কার্ড নেওয়ার জন্য নির্দেশ রইল।  আদেশক্রমে --আব্দুল্লাহ আল মামুন--প্রকাশক ও সম্পাদক--দৈনিক আমার প্রাণের বাংলাদেশ ।

সরাসরি ইইসি বা রিটার্নিং কর্মকর্তার কাছে আচরণবিধি ভঙ্গের অভিযোগের আহ্বান ইসি সচিবের

ডেক্স রিপোর্ট / ১১৫ Time View
Update : শনিবার, ১৬ মে ২০২৬, ১১:১৮ পূর্বাহ্ন

সরাসরি ইইসি বা রিটার্নিং কর্মকর্তার কাছে আচরণবিধি ভঙ্গের অভিযোগের আহ্বান ইসি সচিবের

ডেক্স রিপোর্ট

দেশের যেকোনো স্থানে কোনো প্রার্থীর বিরুদ্ধে নির্বাচনি আচরণবিধি ভঙ্গের অভিযোগ থাকলে তা ইলেকশন ইনকোয়ারি কমিটি (ইইসি) অথবা সংশ্লিষ্ট রিটার্নিং অফিসার বরাবর সরাসরি অভিযোগ জানানোর আহ্বান জানিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। সেইসঙ্গে অভিযোগের একটি কপি ইসি বরাবর সংযুক্ত করার কথাও বলা হয়েছে।

আজ দুপুরে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবনে এক ব্রিফিংয়ে ইসি সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদ একথা বলেন।

তিনি বলেন, আচরণবিধি ভঙ্গের কারণে নির্বাচন কমিশনে অভিযোগ করা আর ইলেক্টোরাল ইনকোয়ারি এন্ড এডজুডিকেশন কমিটির কাছে অভিযোগ করার ভিতরে সময়ের একটা পার্থক্য আছে। ইসিতে সরাসরি আবেদন করা হলে সেটাকে ব্যুরোক্রেটিক চ্যানেলে পাঠাতে এক থেকে দুই তিন দিন সময় লাগে, সেই সময়টুকুতে দেখা যায় যে অভিযোগের গুরুত্বটা ধীরে ধীরে কমে যাচ্ছে।

একই অভিযোগটা কমিটি বা রিটার্নিং অফিসার এ কাছে সরাসরি করা গেলে দ্রুত নিষ্পত্তি হবে জানিয়ে তিনি আরো বলেন, এ কারণে যে যেখানেই আচরণ বিধি ভঙ্গের বিষয় দেখবেন আপনারা ৩০০ আসনে ৩০০টা ইলেক্টোরাল ইনকোয়ারি এন্ড এডজুডিকেশন কমিটি আছে তাদেরকে অথবা সংশ্লিষ্ট রিটার্নিং অফিসারের কাছে জানাবেন, এর একটি কপি আমাদের সংযুক্ত করবেন, আমরা সেখান থেকে এই জিনিসটাকে ফলোআপ করে দ্রুত নিষ্পত্তি করব।

এসময় পোস্টাল ব্যালট দেশে পৌঁছাবার পর সঠিক সময়ে রিটার্নিং অফিসারের কাছে পৌঁছানোর ক্ষেত্রে কোনো জটিলতা দেখা দিলে সেক্ষেত্রে কমিশনের পদক্ষেপ হবে সে প্রশ্নের জবাবে তিনি বলেন, এ বিষয়ে জটিলতা সৃষ্টি হওয়ার কোন সুযোগ নেই এবং যৌক্তিকতাও নাই। তার কারণ হচ্ছে দূরত্বভেদে আমাদের সবচাইতে বেশি সময় লাগতে পারে ১৩-১৪ দিন, সেটি হিসাব করেই পোস্টাল ব্যালট প্রদান, ব্যালট জমা ও তা গ্রহণের সময়সীমা কমিশন নির্ধারণ করেছে।

এবং এই একই সময়সীমার মধ্যে কাজ শেষ করতে আজ থেকে দেশের অভ্যন্তরে কর্মরত নির্বাচনি দায়িত্বপ্রাপ্ত সকল সরকারি কর্মকর্তা ও আইনি হেফাজতে থাকা ব্যক্তিদের পোস্টাল ব্যালট প্রদানের কাজ শুরু হয়েছে, জানান তিনি।

ভোট গণনা বিষয়ে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট গণনা পৃথকভাবে করা হলেও দুইটি পাশাপাশি চলবে। এক্ষেত্রে পোস্টাল ব্যালটের গণনার ক্ষেত্রে সময় কিছুটা বেশি লাগতে পারে বলে জানান তিনি।

বিষয়টি ব্যাখ্যা করে ইসি সচিব বলেন, সাধারণত একটি আসনে প্রতি তিন থেকে সাড়ে তিন হাজার ভোটারের জন্য একটি করে কেন্দ্র নির্ধারণ করা হয়। প্রতিটি কেন্দ্র অনুযায়ী রিটার্নিং অফিসার থাকেন, যিনি ভোট গণনা করেন। তবে, পোস্টাল ব্যালটের ক্ষেত্রে একটি জেলার মোট কতজন পোস্টাল ব্যালট প্রদান করেছেন সেটি হিসাব করে জেলাপ্রতি ভোট গণনা করা হয়।

এক্ষেত্রে কোনো কোনো জেলায় কখনও কখনও পাঁচ থেকে ছয়টি বা তারও বেশি কেন্দ্রের থেকে যা ভোট পাওয়া যায় সে সমান ব্যালট পাওয়া যেতে পারে। সেক্ষেত্রে একজন রিটার্নিং অফিসারের সেই বিপুল ভোট গণনা করতে সময় লাগাটাই স্বাভাবিক ব্যাপার, তিনি বলেন।

এসময় ইসি সচিব আখতার আহমেদ সকলকে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীল আচরণ করার আহ্বান জানান। তিনি বলেন, এর মাধ্যমে যেন আসন্ন নির্বাচন সুষ্ঠু, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য ভাবে অনুষ্ঠিত করতে নির্বাচন কমিশনের পথ সুগম হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *