শনিবার, ১৬ মে ২০২৬, ১১:১৯ পূর্বাহ্ন
বাংলদেশ আমার অহংকার এই স্লোগান নিয়ে র্যাব প্রতিষ্ঠালগ্ন থেকেই সন্ত্রাসী, চাঁদাবাজ, জঙ্গি দমন, অবৈধ অস্ত্র, চোরাচালান, মাদক উদ্ধার চাঞ্চল্যকর হত্যা এবং বিভিন্ন আলোচিত অপরাধীদের গ্রেফতারে অগ্রণী ভূমিকা পালন করে আসছে। গোয়েন্দা নজরদারী ও আধুনিক তথ্যের মাধ্যমে আভিযানিক কার্যক্রমের ধারাবাহিকতায় অপরাধীদের দ্রুততম সময়ে গ্রেফতারের মাধ্যমে র্যাব ইতোমধ্যেই জনগণের আস্থা অর্জনে সক্ষম হয়েছে।
র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)-১১ গত ০৫ আগষ্ট ২০২৪ তারিখ হতে অদ্যবধি দায়িত্বপূর্ণ এলাকায় বিভিন্ন অভিযানে চাঞ্চল্যকর অপরাধী ৩৪১ জন, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী- ০১ জন, আরসা সদস্য-১৫ জন, জঙ্গি-০২ জন, হত্যা মামলায় ১৯৪ জন গ্রেফতার, ধর্ষণ মামলায় ১১১ জন গ্রেফতার, অস্ত্র সংক্রান্ত মামলায় ৪২ জন গ্রেফতারসহ ১৩৬ টি অস্ত্র, ১৪২০ রাউন্ড গোলাবারুদ উদ্ধার করতে সক্ষম হয়েছে। পাশাপাশি ৫৩৩ জন এর অধিক মাদক কারবারি গ্রেফতারসহ বিপুল পরিমাণ মাদক উদ্ধার করে র্যাব-১১। পাশাপাশি ৯৫ জন অপহরণকারী গ্রেফতারসহ ১০৫ জন ভিকটিম উদ্ধার এবং ছিনতাইকারী ও ডাকাত ১০৭ জন, জেল পলাতক ৪০ জন, প্রতারণার আসামী-১৮ জন সহ অন্যান্য অপরাধী প্রায় ৬৮০ জনকে গ্রেফতার করে আইনের আওতায় এনে র্যাব-১১ জনগণের সুনাম অর্জন করতে সক্ষম হয়েছে।
এরই ধারাবাহিকতায় র্যাব-১১, সিপিএসসি, নরসিংদী এর একটি চৌকস আভিযানিক দল নিজস্ব গোয়েন্দা নজরদারি ও গোপন তথ্যের ভিত্তিতে গত শনিবার ( ২৪ জানুয়ারি ২০২৬খ্রি.) তারিখ রাত ২৩.৪০ ঘটিকায় নরসিংদী জেলার পলাশ থানাধীন পাঁচদোনা টু চরসিন্দুর রোড সংলগ্ন চরনগরদী বাজারস্থ আলহামদুলিল্লাহ মিস্টান্ন ভান্ডারে সামনে পাকা রাস্তার উপরে অভিযান পরিচালনা করা হয়। উক্ত অভিযানে (১) ০১টি কালো-হলুদ রংয়ের পিক-আপ, (২) ৮০ কেজি শুকনো গাঁজা এবং (৩) ০২টি বাটন মোবাইল সহ আসামি ১। ড্রাইভার মোঃ কাওসার (২৭), পিতা-মোঃ বুলবুল, মাতা-ভুলু, সাং-দক্ষিণ পারুলিয়া, থানা-পলাশ, জেলা-নরসিংদী ও ড্রাইভারের হেলপার ২। মোঃ মহরম আলী (২৬), পিতা-মোঃ জব্বার হোসেন, মাতা-শামসুন্নাহার, সাং-সুলতানপুর, থানা-মাধবপুর, জেলা-হবিগঞ্জদ্বয়’কে গ্রেফতার করতে সক্ষম হয়। উল্লেখ্য যে, উক্ত ৮০ কেজি গাঁজা অভিনব কায়দায় পিক-আপটির বডির উপরে সু-কৌশলে প্লেন সিডের নিচে বক্স তৈরী করে পরিবহনের জন্য রক্ষিত অবস্থায় উদ্ধার করা হয়।
দীর্ঘদিন যাবত সিলেট মহাসড়ক দিয়ে বিভিন্ন কৌশলে অপরাধীরা মাদক দ্রব্য বহন ও পাচার করে আসছে। গ্রেফতারকৃত আসামিকে পরবর্তী আইনানুগ কার্যক্রম গ্রহণ করার জন্য নরসিংদী জেলার পলাশ থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানা যায় ।