শনিবার, ১৬ মে ২০২৬, ০৯:২৬ পূর্বাহ্ন
খুলনা মহানগরীতে কারাদণ্ডপ্রাপ্ত ও ১০টি মামলার আসামী আবিরকে গ্রেফতার করেছে খুলনা মেট্রোপলিটন পুলিশ।
রবিবার ২৫ জানুয়ারি, সকাল ১১টায় পূর্ববানিয়াখামার লোহার গেট এলাকায় অভিযান চালায়।খুলনা মেট্রোপলিটন পুলিশের একটি টিম এ সময় কারাদণ্ড প্রাপ্ত, জিআর নং-১১২/২১(হরিণটানা) ১ বছর ৬ মাস কারাদন্ড প্রাপ্ত এবং জিআর নং-২৬০/২২ খুলনা। গ্রেফতারী পরোয়ানাভূক্ত আসামী পূর্ববানিয়াখামার মেইন রোড এলাকার মো: শহিদুল ইসলামের ছেলে আবির হাসান ওরফে আবুজার (২৭) কে আটক করা হয়। থানার রেকর্ড পর্যালোচনা করে খুলনা মহানগরীর বিভিন্ন থানায় চুরি, মাদক, দস্যুতা, চাঁদাবাজী ও অপহরণ সহ সর্বমোট ১০ টি মামলা পাওয়া গেছে বলে জানিয়েছে পুলিশ।