শনিবার, ১৬ মে ২০২৬, ০৭:৩৪ পূর্বাহ্ন
ভান্ডারিয়ায় পলিথিন ও প্লাস্টিক দূষণ প্রতিরোধে বনজীবিদের দক্ষতা উন্নয়ন কর্মশালা অনুষ্ঠিত
লোকমান হোসেন ভান্ডারিয়া প্রতিনিধি
পিরোজপুরের ভান্ডারিয়ায় বেসরকারি সংগঠন রূপান্তর এর “সুন্দরবন ম্যানগ্রোভ বন ও তার সংলগ্ন অঞ্চলসমুহের পলিথিন ও প্লাষ্টিক দূষণ কমানো এবং বাস্তুসংস্থান উন্নয়ন” প্রকল্পের পলিথিন ও প্লাস্টিক দূষণ প্রতিরোধে বনজীবীদের দক্ষতা উন্নয়ন কর্মশালা অনুষ্ঠিত হয়েছে ।
রবিবার সকালে উপজেলার ৪৩নং পশ্চিম পশারীবুনিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা যুব ফোরামের সভাপতি মোঃ জহিরুল ইসলাম সোহাগ এর সভাপতিত্বে কর্মশালায় বক্তব্য রাখেন বরিশাল জেলার সহকারী পুলিশ সুপার মোঃ মনিরুল ইসলাম,রূপান্তরের প্রজেক্ট অফিসার সাহিদা বানু সোনিয়া, ইকড়ি ইউনিয়ন মৎস্যজীবী কমিটির সভাপতি মোঃ মোস্তফা হাওলাদার ও সাধারণ সম্পাদক আবু মৃধা,উপজেলা যুব ফোরামের সাধারণ সম্পাদক শাহিনা আক্তার সুমা, সাংগঠনিক সম্পাদক সুলতানা আক্তার শিলা প্রমুখ।
অনুষ্ঠান সঞ্চালনা করেন উপজেলা যুব ফোরামের সহ সভাপতি এইচ এম সুহাদ ।
সমন্বিত প্রচারাভিযানের মাধ্যমে প্লাষ্টিক ও পলিথিন বর্জের ক্ষতিকর প্রভাব এবং দূষণ প্রতিরোধ সচেতনীকরণ এবং সরকারি বেসরকারি সংগঠনসমুহ এবং স্থানীয় সরকারের মধ্যে সমন্বয় সাধনের মাধ্যমে সুন্দরবন ইমপ্যাক্ট জোনের সমন্বিত বর্জ্য ব্যবস্থাপনা কার্যক্রমের উন্নয়ন করা এই প্রকল্পের মূল লক্ষ্য।
এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলার যুব ফোরামের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, জনপ্রতিনিধি, সাংবাদিক, ইউপি সচিব, বনজীবী, মৎস্যজীবী, সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ।