শনিবার, ১৬ মে ২০২৬, ০৭:৩৩ পূর্বাহ্ন
গাজীপুর কালিয়াকৈর দীর্ঘদিন যাবত ভেজাল উপাদান দিয়ে তৈরি হচ্ছিল নকল সন্দেশ। দুর্গন্ধযুক্ত মিষ্টি রস দীর্ঘদিন পচিয়ে তৈরি হতো এমন খাবার আর এই সন্দেশগুলো বিভিন্ন গ্রাম মহল্লা এবং ঢাকার চকবাজারে বিক্রি হতো। এমন খবর পেয়ে সেখানে অভিযান চালিয়েছে কালিয়াকৈর উপজেলার প্রশাসন ও গাজীপুর জেলার বিএসটিআই অধিদপ্তর। মঙ্গলবার দুপুরে কালিয়াকৈর উপজেলার শীতলতলী ইউনিয়ন নাম বিহীন ওই এ কারখানায় অভিযান পরিচালনা করেন প্রশাসন। এতে নেতৃত্ব দেন কালিয়াকৈর উপজেলার নির্বাহী ভূমি অফিসার ফাহিম শাহরিয়ার। প্রশাসন জানায় দীর্ঘদিন ধরে শীতলতলী এলাকার শাহীন নামের এক ব্যক্তি নামবিহীন কারখানায় দুর্গন্ধযুক্ত নোংরা সন্দেশ ও মিষ্টি তৈরি করে থাকেন। খবর পেয়ে উপজেলা প্রশাসন ও বিএসটিআই সদস্যরা ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন এই সময় নকল সন্দেশ তৈরীর ২৫ডাম ভেজাল উপাদান সহ কাটুন ও প্যাকেট জাতক ও নকল পণ্য জব্দ করে সেগুলো নষ্ট করে দেওয়া হয়। অস্বাস্থ্যকর খাবার ও ময়লাযুক্ত পরিবেশে এবং লাইসেন্স না থাকায় নগদ ( ২০ ) বিশ হাজার টাকা জরিমানা করেন এবং লাইসেন্স না করার করা পর্যন্ত কারখানা টি বন্ধের নির্দেশ দেয়।