শনিবার, ১৬ মে ২০২৬, ০৯:২৭ পূর্বাহ্ন
সোমবার ( ১৯ জানুয়ারি ২০২৬ খ্রি.) নারায়ণগঞ্জ জেলার ফতুল্লা মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ আব্দুল মান্নান এর দিকনিদের্শনা মোতাবেক এসআই (নিঃ)/মোঃ মিরাজ হোসেন সঙ্গীয় ফোর্সসহ ফতুল্লা মডেল থানাধীন তুলারাম কলেজ রোড ডাকবাংলো নিউ চাষাড়া রোড ফতুল্লা নারায়ণগঞ্জ এর সামনে পাকা রাস্তার উপর অভিযান পরিচালনা করে। পুলিশ সঙ্গীয় ফোর্সের সহায়তায় ০১ (এক) জনকে আটক করেন এবং আটককৃতকে জিজ্ঞাসাবাদে ও তল্লাশি চালিয়ে চারশত নিষিদ্ধ মাদক দ্রব্য ইয়াবা পাওয়া যায় বলে জানা পুলিশ সূত্রে। তার নাম-ঠিকানা ১। মোঃ রিয়াদ হোসেন (২০), পিতা- মোঃ মুলতান হোসেন সুলতান হোসেন, মাতা-সুফিয়া বেগম, সাং- মধ্যপাড়া, হাশেম দিয়া রোডের পাশে, হায়দার কাজীর বাড়ির পাশে, থানা- ভাংগা, জেলা- ফরিদপুর। বর্তমান এ/পি সাং- আরডিএফ ক্লিনিক-এর ২য় তলার ভাড়াটিয়া, থানা- নারায়ণগঞ্জ সদর, জেলা- নারায়ণগঞ্জ বলে প্রকাশ করে। অতঃপর তার হেফাজত থেকে ৪০০ (চারশত) পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার পূবর্ক বিধি মোতাবেক জব্দ করা হয়। গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে ফতুল্লা মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা রুজু করে নারায়ণগঞ্জ বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে বলে জানা যায় ।