শনিবার, ১৬ মে ২০২৬, ০৮:২৯ পূর্বাহ্ন
ঢাকা জেলা পুলিশের অভিভাবক জনাব মোঃ মিজানুর রহমান, পুলিশ সুপার, ঢাকা মহোদয়ের নির্দেশনায় বিশেষ অভিযান পরিচালনাকালে ঢাকা জেলার ডিবি (উত্তর) এর অফিসার ইনচার্জ জনাব মোঃ সাইদুল ইসলাম এর নেতৃত্বে এসআই (নিঃ) মোঃ মতিউর রহমান সংগীয় অফিসার ও ফোর্সসহ ১৯/০১/২০২৬ খ্রি. তারিখ ভোর রাত ০৫:৩০ ঘটিকায় আশুলিয়া থানাধীন নবীনগর নিরিবিলি বাসস্ট্যান্ড এলাকা হইতে পেশাদার মাদক ব্যবসায়ী।
১। চম্পা পারভীন(৩৫), পিতা-মৃত বদর উদ্দীন, মাতা-মৃত তুলি বেগম, সাং-চামুকদিয়া, থানা-কালুখালী, জেলা-রাজবাড়ী, এ/পি নিরিবিলি মুক্তধারা, মনিরের বাড়ীর ভাড়াটিয়া, থানা-আশুলিয়া, জেলা-ঢাকা, ২। মোঃ সাইদুর রহমান (৪০), পিতা-মৃত ইয়াকুব হোসেন, মাতা-মৃত ফুলবানু, সাং-কুমুরিয়া, থানা-দৌলতপুর, জেলা-মানিকগঞ্জ, এ/পি সাং-নিরিবিলি সোসাইটি (জসিমের বাড়ীর ভাড়াটিয়া), থানা-আশুলিয়া, জেলা ঢাকাদ্বয়কে ১০০ (একশত) পিস ইয়াবা ট্যাবলেটসহ গ্রেফতার করেন ।
উল্লেখ্য যে, উক্ত ২নং আসামীর বিরুদ্ধে একাধিক মাদক মামলা রয়েছে।
উক্ত আসামীদের বিরুদ্ধে আশুলিয়া থানার মামলা নং-৬৩, তারিখ-১৯/০১/২০২৬ খ্রিঃ ধারা-৩৬(১) সারণির ১০(ক), মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইন ২০১৮: রুজু পূর্বক বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।