শনিবার, ১৬ মে ২০২৬, ০৮:৩১ পূর্বাহ্ন
গাজীপুর সদর মেট্রো থানার সুনামধন্য ওসি আমিনুল ইসলামকে ঘিরে গুজব প্রচারের তিব্র নিন্দা প্রতিবাদ
স্টাফ রিপোর্টার :-
গাজীপুর সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) আমিনুল ইসলামকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগমাধ্যমে গুজব ও অপপ্রচারের অভিযোগের তিব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন বিভিন্ন ব্যাক্তি এবং মহল। দায়িত্ব গ্রহণের মাত্র কয়েক দিনের মধ্যেই তার বিরুদ্ধে উদ্দেশ্যপ্রণোদিত গুজব তথ্য ছড়িয়ে একটি মহল বিভ্রান্তি তৈরির চেষ্টা করছে বলে অভিযোগ সংশ্লিষ্টদের।
গত ০৭ ডিসেম্বর ২০২৫ খ্রিস্টাব্দে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের আওতাধীন সদর মেট্রো থানার পুলিশ পরিদর্শক হিসেবে দায়িত্ব নেন আমিনুল ইসলাম। দায়িত্ব গ্রহণের পর থেকেই মাদক ও সন্ত্রাসবিরোধী অভিযানে কঠোর অবস্থান নেন তিনি। উল্লেখ্য, দায়িত্ব গ্রহণের পর মাত্র ১২ দিনের ব্যবধানে ওসি আমিনুল ইসলামের নেতৃত্বে পুলিশ প্রায় ৮০০ পিস ইয়াবা উদ্ধার এবং ৭ থেকে ৮ জন ডাকাতকে গ্রেফতার বর্তমান আইন শৃঙ্খলা রক্ষায় জনমতে অনেক প্রশংসা অর্জন করেছেন। স্থানীয়দের একটি অংশ বলছে, এই কঠোরতার কারণেই একটি কুচক্রী মহল ঈর্ষান্বিত হয়ে ওসির বিরুদ্ধে ষড়যন্ত্রে নেমেছে।
সম্প্রতি (গাজীপুর হটলাইন) নামের একটি ফেসবুক গ্রুপে (এমডি ফাহিম) নামের একটি আইডি থেকে গাজীপুরে মাদক নিয়ন্ত্রণ নেই, এমন দাবি করে একটি পোস্ট দেওয়া হয়। ওই পোস্টে গাজীপুর সদর থানার সদ্য যোগদান করা ওসি আমিনুল ইসলামের ছবি ব্যবহার করা হয়, যা নিয়ে জনমতে তীব্র বিতর্ক তৈরি হয়।
পোস্টে গাজীপুরের বিভিন্ন এলাকা ও থানার নাম উল্লেখ করে মাদক কারবার, মাসোহারা এবং পুলিশের নিষ্ক্রিয়তার অভিযোগ তোলা হয়। তবে সচেতন মহলের প্রশ্ন, আইনশৃঙ্খলা রক্ষায় যেভাবে উন্নতি অর্জন করেছে। তবে এ ধরনের অভিযোগ কতটা যৌক্তিক তা নিয়ে জনমতে প্রশ্ন?
এ বিষয়ে ওসি আমিনুল ইসলাম বলেন, আমি ৭ ডিসেম্বর গাজীপুর মেট্রো সদর থানায় যোগদান করেছি। যোগদানের পর থেকেই মাদক ও সন্ত্রাসের বিরুদ্ধে কঠিন অবস্থানে রয়েছি। জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করাই আমার মূল দায়িত্ব, আর সেটি আমি নিষ্ঠার সঙ্গে পালন করছি। এতেই একটি অপরাধী মহল স্বার্থ স্বাধীল হচ্ছে না বলে আমার বিরুদ্ধে ষড়যন্ত্র শুরু করেছে।
তিনি আরও বলেন, ফেসবুকে আমার ছবি ব্যবহার করে আমার সুনাম নষ্ট করার চেষ্টা করা হচ্ছে। একটি আইডি থেকে পোস্টটি দেওয়া হয়েছে, সেটি আমার নজরে এসেছে। আমি এই পোস্টের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।
ওসি আমিনুল ইসলাম জানান, এই অপপ্রচারের সঙ্গে জড়িতদের দ্রুত আইনের আওতায় আনা হবে। তদন্তের পরই জানা যাবে কারা এবং কী উদ্দেশ্যে এই গুজব ছড়াচ্ছে। তিনি গাজীপুর সদর থানার জনগণের সহযোগিতা কামনা করে বলেন, জনগণ পাশে থাকলে সন্ত্রাস, মাদকসহ সব ধরনের অপরাধ দমন সম্ভব হবে।
এদিকে ফেসবুকে দায়িত্বশীল ব্যক্তির ছবি ব্যবহার করে গুজব ছড়ানোর ঘটনায় দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন এলাকার সচেতন নাগরিকরা। তারা বলছেন, এমন অপপ্রচার শুধু একজন কর্মকর্তাকেই নয়, পুরো আইনশৃঙ্খলা ব্যবস্থাকেই প্রশ্নবিদ্ধ করে আমরা এর তিব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।