শনিবার, ১৬ মে ২০২৬, ০৭:৩২ পূর্বাহ্ন
পঞ্চগড়, দেবীগঞ্জ উত্তরাঞ্চলের বিভিন্ন জেলায় চলতি মৌসুমে আলু চাষে ব্যস্ত সময় পার করছেন কৃষকেরা। অনুকূল আবহাওয়া ও পর্যাপ্ত সেচ সুবিধা থাকায় এবার আলুর ফলন ভালো হওয়ার সম্ভাবনা দেখা দিয়েছে। তবে সার, ও কীটনাশকের দাম বাড়ায় উৎপাদন খরচ নিয়ে দুশ্চিন্তায় রয়েছেন চাষিরা।
কৃষি বিভাগ সূত্রে জানা গেছে, চলতি রবি মৌসুমে জেলায় লক্ষ্যমাত্রার চেয়ে বেশি জমিতে আলু চাষ হয়েছে। স্থানীয়ভাবে ডায়মন্ড, গ্রানোলা কারেজ ও কার্ডিনাল জাতের আলুর চাষ বেশি হচ্ছে। ইতোমধ্যে অধিকাংশ জমিতে আলু গাছে ফুল এসেছে, যা ভালো ফলনের ইঙ্গিত দিচ্ছে।
দেবীগঞ্জ উপজেলার পামুলী ইউনিয়নের আলুচাষি শী:অরুণ বিস্বাস বলেন,
“আবহাওয়া ভালো থাকলে এবার আলুর ফলন ভালো হবে। তবে সার আর কীটনাশকের দাম বেশি হওয়ায় খরচ অনেক বেড়েছে। বাজারে ন্যায্য দাম না পেলে লোকসানের আশঙ্কা আছে।”
কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক জানান,
“কৃষকদের আধুনিক পদ্ধতিতে আলু চাষে উদ্বুদ্ধ করা হচ্ছে। রোগবালাই দমনে নিয়মিত পরামর্শ দেওয়া হচ্ছে। যদি আবহাওয়া অনুকূলে থাকে, তবে এবার আলুর উৎপাদন সন্তোষজনক হবে।”
এদিকে আলু সংরক্ষণের জন্য পর্যাপ্ত হিমাগার সুবিধা না থাকায় অনেক কৃষক সময়মতো আলু সংরক্ষণ করতে পারেন না বলে অভিযোগ করেছেন। ফলে মৌসুম শেষে আলুর দাম কমে গেলে ক্ষতির মুখে পড়তে হয়।
কৃষকদের দাবি, উৎপাদন খরচ বিবেচনায় রেখে সরকারিভাবে আলুর ন্যায্যমূল্য নিশ্চিত করা হলে তারা লাভবান হবেন এবং আগামী মৌসুমে আরও বেশি আলু চাষে আগ্রহী হবেন।