শনিবার, ১৬ মে ২০২৬, ১০:২২ পূর্বাহ্ন
খুলনার দাকোপ উপজেলা বানিশান্তা ইউনিয়নের বানিশান্তা বাজারের ৫ নং ওয়ার্ড এলাকা থেকে এক যুবকের ঝুলন্ত মরদহ উদ্ধার করেছে দাকোপ থানা পুলিশ।
নিহত যুবকের নাম রাজু হাওলাদার বানিশান্তা ইউনিয়ন বিএনপি’র স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব হিসেবে দায়িত্ব পালন করছিলেন।
স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, গত ১৩ই জানুয়ারি দুপুরের রাজু হাওলাদারের ঘরের ভেতর থেকে বন্ধ থাকায় দীর্ঘ সময় সাড়া না পেয়ে পরিবারের সদস্যরা দরজা ভেঙ্গে ভেতরে প্রবেশ করেন। এ সময় তারা তার গলায় ফাঁস দেওয়া অবস্থায় মরা দেহ দেখতে পান। পরে বিষয়টি থানা পুলিশকে জানানো হলে পুলিশ ঘটনার স্থলে পৌঁছে মরা দেহ উদ্ধার করে।
প্রাথমিকভাবে পরিবারের সদস্যদের ভাষ্যমতে, সাংসারিক কলহল ও পারিবারিক সমস্যার কারণে রাজু হাওলাদার আত্মহত্যা করতে পারে বলে ধারণা করা হচ্ছে। তবে আত্মহত্যার প্রকৃত কারণ জানতে পুলিশ তদন্ত চালাচ্ছে।
দাকোপ থানা পুলিশ জানায়, মরা দেহ উদ্ধার করে প্রয়োজনীয় আইনগত প্রতিক্রিয়া গ্রহণ করা হয়েছে। এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা দায়ের প্রস্তুতি চলছে ।