শনিবার, ১৬ মে ২০২৬, ০৮:৩০ পূর্বাহ্ন
মানিকগঞ্জ শিবালয়ে ঢাকা- আরিচা মহাসড়ক উথলী আরিচা- পাটুরিয়া সংযোগ মোড়ে দ্রুতগতি যাত্রীবাহী বাসে ১৩ই জানুয়ারি মঙ্গলবার বিকেলে ভ্রাম্যমান আদালতের এক অভিযান পরিচালিত হয়। যাত্রীবাহী বাসে প্রয়োজনীয় কাগজপত্র না থাকায়,দ্রুত গতিতে চলাচল করায় এবং যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায় করার ফলে ২টি মামলায় ১ হাজার টাকা অর্থদণ্ড এবং হাইওয়ে পুলিশ কর্তৃক মেশিনের মাধ্যমে অন্যান্য যাত্রীবাহী যানবাহনের বিরুদ্ধে ২০ হাজার টাকা অর্থদণ্ড সহ সর্বমোট ২১ হাজার টাকা অর্থদণ্ড আদায় করা হয়। শিবালয় থানা ও বরংগাইল হাইওয়ে পুলিশের সহায়তায় ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন শিবালয় উপজেলা সহকারী কমিশনার ভূমি ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জান্নাতুল নাঈম। এ সময় তিনি বলেন,জনস্বার্থে এ অভিযান নিয়মিত পরিচালিত হবে।