শনিবার, ১৬ মে ২০২৬, ০৭:৩০ পূর্বাহ্ন

শিরোনাম :
জাতীয় স্মৃতিসৌধে আশুলিয়া থানা প্রেস ক্লাবের সাংবাদিক পুনর্মিলনী অনুষ্ঠিত আওয়ামী প্রতিহিংসার শিকার তিতাস গ্যাস কর্মচারী শ্রমিক দল নেতা চাকরিচ্যুত শওকত ইমামের মানবেতর জীবনযাপন। বাকেরগঞ্জে উন্নয়ন প্রকল্পে অনিয়মের অভিযোগ। গণমাধ্যমের স্বাধীনতা, সাংবাদিকের নিরাপত্তা ও মালিকানার সংকট পঞ্চগড়ে গ্রাম আদালত কার্যক্রম শক্তিশালী করতে অর্ধ-বার্ষিক সমন্বয় সভা অনুষ্ঠিত। রাজশাহী প্রেসক্লাবের নেতৃবৃন্দের সাথে রাসিক প্রশাসকের মতবিনিময় নির্মাণাধীন মসজিদুল আকবর কমপ্লেক্সের ছাঁদ ধসে ক্ষয়ক্ষতি ! কন্ট্রাকটর ও প্রকৌশলীর গাফিলতির অভিযোগ !! প্রেমের অনন্য উপাখ্যান: কাপাসিয়ায় মালয়েশিয়ান তরুণী হাফিজা ও রাকিবের বিয়েতে নায়িকা প্রিয়াংকা ফোরকান মাস্টারকে ঘিরে অপপ্রচারের বিরুদ্ধে প্রতিবাদ সত্য, মানবিকতা ও সামাজিক সম্প্রীতির পক্ষে এলাকাবাসীর আহ্বান গংগাচড়ায় শ্রমিক কল্যাণ ফেডারেশনের কার্যকরী পরিষদ সম্মেলন অনুষ্ঠিত মানবিক সহায়তার আওতায় ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে জি.আর চাল বিতরণ কোরবানির ঈদে পশুর সংকট নেই, ভারতীয় গরু ঠেকাতে কঠোর নজরদারি: সাভারে মন্ত্রী আমিন উর রশিদ আগরদাঁড়ি ইউনিয়ন আমীরসহ তিন মরহুমের জানাজায় শোকাবহ পরিবেশ কুচক্রী মহলের ষড়যন্ত্রে মিকাইল বিশ্বাসকে ঠেকানো যাবে না বললেন এলাকার সাধারণ জনগণ গাজীপুরে জুতা কারখানায় আগুন ভোলায় ৫০০ গ্রাম গাঁজাসহ মাদক ব্যবসায়ী আটক, ৩ মাস ৭দিনের কারাদণ্ড। আত্রাইয়ে অভ্যন্তরীণ বোরো ধান-চাল সংগ্রহের শুভ উদ্বোধন মুরাদনগরে মাদকবিরোধী অভিযানে বিদেশি মদ, ইয়াবা ও নগদ টাকাসহ আটক ২ গাজীপুরে টিকটক করতে গিয়ে ট্রেনের ধাক্কায় প্রাণ গেল ২ এসএসসি পরীক্ষার্থীর গাজীপুরে আলোচিত ৫ খুন: সেই ফোরকানের মরদেহ উদ্ধার পদ্মা নদীতে ঈদুল আযহা উপলক্ষে প্রধানমন্ত্রীর ঈদ উপহার চাল বিতর অনিয়মে জিরো টলারেন্সের ঘোষণা গাজীপুরের তুরাগ নদীতে তলিয়ে যাওয়া বন্ধুকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল দুই কিশোরের মেয়ে থেকে ছেলেতে রূপান্তরিত নূরনবীকে দেখতে জনতার ভিড়! বিএনপি’র প্রতিষ্ঠাতা চেয়ারম্যান শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশনের সভাপতি মোসলেহ, সম্পাদক শামীমা পারভীন রাণীশংকৈলে ৪ বছরের শিশুকে ধর্ষণের পর হত্যা, ধর্ষক কিশোর গ্রেপ্তার প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ হাবিবের আস্থাভাজন ছাত্রনেতা তানভীর অসুস্থ, দোয়া কামনা ২০৬ পিস ইয়াবাসহ ঢাকা জেলা ডিবি (উত্তর)-এর পৃথক অভিযানে গ্রেফতার ৫ মাদক ব্যবসায়ী সাতকানিয়ায় ২স্কুল ছাত্রীকে ধর্ষণের দায়ে আটক-৪!ভিকটিমদেরকে উদ্ধার। আটিগ্রাম ভূমি অফিসের ছত্রছায়ায় চলছে অবৈধ ড্রেজার ও মাটি বাণিজ্য কৃষিজমি ধ্বংসের অভিযোগ, প্রশাসনের নীরবতায় ক্ষোভ স্থানীয়দের
জরুরী নোটিশ :
জরুরী নোটিশ এবং সতর্কবার্তা ""গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রণালয় কর্তৃক  মিডিয়া ভুক্ত পত্রিকা দৈনিক আমার প্রাণের বাংলাদেশে কর্তব্যরত সকল সাংবাদিকদের দৃষ্টি আকর্ষণ করছি ।  কিছু কুচুক্তি মহল বিভিন্ন গণমাধ্যমের আইডি কার্ড নকল করে বিভিন্ন প্রকার অপরাধে জড়াচ্ছে কিছুদিন পর পর পত্রিকার এসব খবরে আমরা বিভ্রান্ত। এরকম বেশ কয়েকজন অপরাধী দৈনিক আমার প্রাণের বাংলাদেশ পত্রিকার আইডি কার্ড নকল করেছে এমন প্রমাণিত হওয়াতে আমরা তাদের বিরুদ্ধে  তাৎক্ষণিক আইনগত ব্যবস্থা নিয়েছি। এবং সংবাদ প্রকাশ করে এসব অপরাধীদের সাথে আমাদের কোন সম্পর্ক নাই বলে আমরা ঘোষণা দিয়েছি।  সেই সাথে আমরা আমাদের প্রদত্ত বিগত দিনের সকল আইডি কার্ড পরিবর্তন করে স্ক্যানিং কোড সিস্টেম করে নতুন আঙ্গিকে আইডি কার্ড তৈরি করেছি।  দৈনিক আমার প্রাণের বাংলাদেশে কর্তব্যরত সকল সাংবাদিকদের কে সম্মানের সাথে জানাচ্ছি আপনারা  আপনাদের পুরনো আইডি কার্ড পত্রিকা অফিসে জমা দিয়ে সেই সাথে নতুন করে ভোটার আইডি কার্ড এবং  আপনার শিক্ষাগত যোগ্যতার সকল সনদের সত্যায়িত ফটোকপি সহ জমা দিয়ে আগামী ১৫ দিনের মধ্যে নতুন আইডি কার্ড সংগ্রহ করার জন্য নির্দেশ দেয়া গেল। পত্রিকা কর্তৃপক্ষের এই নির্দেশ যারা অমান্য করবে তাদেরকে পত্রিকা কর্তৃপক্ষ বহিষ্কৃত বলে গণ্য করবেন। আপনাদের জ্ঞাতার্থে আরও জানাচ্ছি যে  গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী মহোদয়ের নির্দেশক্রমে সাংবাদিকদের শিক্ষাগত যোগ্যতার মান নির্ণয় সহ সাংবাদিকদের ডাটাবেজ তৈরি করছেন, মাননীয় সাবেক বিচারপতি প্রেস কাউন্সিলের চেয়ারম্যান ইতিমধ্যে এ বিষয়ে গুরুত্বপূর্ণ বিবৃতি দিয়েছেন। পুনরায় আপনার ভোটার আইডি কার্ড এবং শিক্ষাগত যোগ্যতা অভিজ্ঞতার সনদ সকল কিছু সত্যায়িত করে নতুনভাবে দৈনিক আমার প্রাণের বাংলাদেশ পত্রিকার   কর্তৃপক্ষকে জমা দিয়ে পুরনো কার্ডটি ফেরত দিয়ে নতুন আইডি কার্ড নেওয়ার জন্য নির্দেশ রইল।  আদেশক্রমে --আব্দুল্লাহ আল মামুন--প্রকাশক ও সম্পাদক--দৈনিক আমার প্রাণের বাংলাদেশ ।

ময়মনসিংহে সংঘবদ্ধ অপরাধের অভিযোগ: একই ব্যক্তির বিরুদ্ধে একাধিক ভুক্তভোগীর অভিযোগ

স্টাফ রিপোর্টার | ময়মনসিংহঃ / ৩৩ Time View
Update : শনিবার, ১৬ মে ২০২৬, ০৭:৩০ পূর্বাহ্ন

ময়মনসিংহ মহানগরীর কোতোয়ালি থানা এলাকাসহ আশপাশের অঞ্চলে দীর্ঘদিন ধরে সংঘবদ্ধ চাঁদাবাজি,সন্ত্রাসী হামলা,প্রাণনাশের হুমকি ও সরকারি কাজে বাধা দেওয়ার অভিযোগে এক ব্যক্তিকে ঘিরে চরম আতঙ্ক ছড়িয়ে পড়েছে। অভিযুক্তের নাম জাহাঙ্গীর ওরফে ‘সুন্দরী জাহাঙ্গীর’। ভিন্ন ভিন্ন সময়ে ঘটে যাওয়া তিনটি গুরুতর ঘটনা, ভিন্ন ভুক্তভোগী—কিন্তু অভিযুক্ত একই। অনুসন্ধানে উঠে এসেছে একটি সংগঠিত সন্ত্রাসী ও চাঁদাবাজ চক্রের কার্যক্রমের স্পষ্ট চিত্র। ঘটনা–১ : চাঁদার হুমকিতে বন্ধ ধর্মীয় শিক্ষা প্রতিষ্ঠান! ২০২৫ সালের ২৩ জুন রাত আনুমানিক ১০টায় ময়মনসিংহ সিটি কর্পোরেশনের ১৯ নম্বর ওয়ার্ডের পালপাড়ায় অবস্থিত মদিনাতুল কোরআন ওয়াস সুন্নাহ মাদ্রাসা প্রাঙ্গণে অনুপ্রবেশ করে জাহাঙ্গীর ও তার ১০–১৫ জন সহযোগী। ভুক্তভোগী মাদ্রাসার পরিচালক মাওলানা মো. আলামিন জানান,
অভিযুক্তরা সরাসরি ও মোবাইল ফোনে ১ লাখ ৫০ হাজার টাকা চাঁদা দাবি করে। টাকা না দিলে মাদ্রাসা বন্ধ করে দেওয়া,সন্ত্রাসী হামলা ও প্রাণনাশের হুমকি দেওয়া হয়। চরম নিরাপত্তাহীনতায় শেষ পর্যন্ত শিক্ষক ও শিক্ষার্থীরা মাদ্রাসা বন্ধ করে এলাকা ত্যাগ করতে বাধ্য হন। স্থানীয়দের ভাষ্য, অভিযুক্তের প্রভাব ও ভুক্তভোগীরা স্থানীয় না হওয়ায় তখন আইনের আশ্রয় নেওয়া সম্ভব হয়নি। ঘটনা–২ : সরকারি সড়ক নির্মাণে বাধা,মারধর ও প্রশ্নবিদ্ধ পুলিশ! ২০২৫ সালের ৫ ডিসেম্বর দিবাগত রাত ২টার দিকে ময়মনসিংহ সিটি কর্পোরেশনের তত্ত্বাবধানে চলমান আলিয়া মাদ্রাসা থেকে কারিতাস মোড় পর্যন্ত সড়ক নির্মাণকাজে বাধা দেওয়া হয়। বরেন্দ্র কনস্ট্রাকশন লিমিটেডের ম্যানেজার মোস্তাফিজুর রহমান টুটুল অভিযোগ করেন,জাহাঙ্গীর ও তার সহযোগীরা চাঁদা দাবি করে এবং তাকে শারীরিকভাবে মারধর করে। ঘটনার পর ভোর ৪টায় কোতোয়ালি মডেল থানার পুলিশ অভিযুক্তকে গ্রেপ্তার করে ফৌজদারি কার্যবিধির ৫১ ধারায় আদালতে পাঠায়। তবে পরদিনই তিনি জামিনে মুক্তি পান। স্থানীয়ভাবে অভিযোগ রয়েছে,রাজনৈতিক তদবিরে অভিযুক্ত দ্রুত মুক্তি পায়, যার পরপরই এলাকায় ফের বেপরোয়া হয়ে ওঠে। ঘটনা–৩ : সাংবাদিকের ওপর সশস্ত্র হামলা ও ডাকাতি! সবচেয়ে ভয়াবহ ঘটনাটি ঘটে ২০২৫ সালের ২৭ ডিসেম্বর রাতে। কোতোয়ালি থানার বলাশপুর এলাকায় এক সংবাদকর্মীর ব্যবসা প্রতিষ্ঠানে দেশীয় অস্ত্রসহ হামলা চালায় জাহাঙ্গীর,মিলন সরকার,লুৎফর রহমানসহ ১০–১২ জন। ভুক্তভোগী সাংবাদিক মামুনুর রশীদ মামুন জানান,হামলাকারীরা তাকে মারধর করে ২টি ইজিবাইক ও নগদ ২০ হাজার টাকা ছিনিয়ে নেয়। অস্ত্রের মুখে জিম্মি করে স্ট্যাম্পে স্বাক্ষর আদায়,ভিডিও ধারণ,সিসিটিভি ফুটেজ মুছে ফেলা এবং মামলা করলে খুন ও লাশ গুমের হুমকি দেওয়া হয়। এ ঘটনায় গণমাধ্যমের স্বাধীনতা ও সাংবাদিকের নিরাপত্তা নিয়ে গুরুতর প্রশ্ন উঠেছে। আইন কী বলে: সুয়োমুটো মামলা বাধ্যতামূলক। আইন বিশেষজ্ঞরা বলছেন,তিনটি ঘটনাই আমলযোগ্য (Cognizable) ও অজামিনযোগ্য অপরাধ। ফৌজদারি কার্যবিধি (CrPC),১৮৯৮ অনুযায়ী—ধারা ১৫৪:আমলযোগ্য অপরাধে পুলিশ এফআইআর নিতে বাধ্য। ধারা ১৫৬(১): ম্যাজিস্ট্রেটের অনুমতি ছাড়াই পুলিশ স্বপ্রণোদিতভাবে তদন্ত শুরু করতে পারে।
ধারা ১৫৭: গুরুতর অপরাধে তদন্ত শুরু করে ম্যাজিস্ট্রেটকে অবহিত করতে হয়। এছাড়া দণ্ডবিধি ও সন্ত্রাসবিরোধী আইন,২০০৯ অনুযায়ী এসব অপরাধে পুলিশের সুয়োমুটো মামলা নেওয়া আইনগতভাবে বৈধই নয়,বাধ্যতামূলক।
বিশেষ বিশ্লেষণঃ একই অভিযুক্ত,একই ধরনের অপরাধ,ভিন্ন ভিন্ন ভুক্তভোগী—এই মিল কাকতালীয় নয়। এটি একটি সংগঠিত সন্ত্রাসী নেটওয়ার্কের কার্যক্রম,যা ধর্মীয় প্রতিষ্ঠান, সরকারি উন্নয়ন ও গণমাধ্যম—তিনটি স্তম্ভকেই আঘাত করেছে। আইন থাকলেও কার্যকর প্রয়োগ না হলে অপরাধীরা আরও বেপরোয়া হয়,আর সাধারণ মানুষ ন্যায়বিচার থেকে বঞ্চিত হয়।
প্রশ্ন উঠেছে হাইকমান্ডে–কেন একাধিক গুরুতর অভিযোগ থাকা সত্ত্বেও পৃথক মামলা হয়নি?
কেন একজন গ্রেপ্তার হওয়ার পরপরই আবার এলাকায় সক্রিয়? সাংবাদিকের ওপর সশস্ত্র হামলার ঘটনায় কেন দৃশ্যমান অগ্রগতি নেই?
–ময়মনসিংহের এই তিন ঘটনা শুধু স্থানীয় অপরাধ নয়—এটি রাষ্ট্রের আইনশৃঙ্খলা,উন্নয়ন ও গণমাধ্যমের স্বাধীনতার ওপর সরাসরি চ্যালেঞ্জ।
এখনই নিরপেক্ষ তদন্ত ও দৃষ্টান্তমূলক ব্যবস্থা না হলে,এর দায় রাষ্ট্রকেই বহন করতে হবে–
এমনটাই মনে করছেন সচেতন মহল।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *