শনিবার, ১৬ মে ২০২৬, ০৮:২৯ পূর্বাহ্ন
রূপসা উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা ১৩ জানুয়ারি বেলা ১১ টায় উপজেলা অফিসার্স ক্লাবে অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন রূপসা উপজেলা নির্বাহী অফিসার সানজিদা রিকতা।
সভায় বক্তৃতা করেন রূপসা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ইফতেখারুল ইসলাম শামীম, রূপসা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: মোঃ মাজেদুল হক কাউসার, প্রাণী সম্পদ কর্মকর্তা ড. আহসান হাবিব প্রামাণিক, মৎস্য কর্মকর্তা জ্যেতি কনা দাস, রূপসা থানা পুলিশ পরিদর্শক তদন্ত মোহাম্মদ আব্দুস সবুর খান, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা এসএ আনোয়ার উল কুদ্দুস, শিক্ষা কর্মকর্তা মুহাঃ আবুল কাশেম, মহিলা বিষয়ক কর্মকর্তা ফারহানা ইয়াসমিন, কাজদিয়া সরকারি উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত অধ্যক্ষ অজিত সরকার, রূপসা উপজেলা বিএনপির সদস্য সচিব জাবেদ হোসেন মল্লিক, উপজেলা জামায়াতে ইসলামীর আমির মাওঃ লবিবুল ইসলাম, ভারপ্রাপ্ত চেয়ারম্যান আছাফুর রহমান, জিয়াউল ইসলাম বিশ্বাস, ইলিয়াজ হোসেন, মাসুম বিল্লাহ, মাদ্রাসা সুপার মাওঃ শফিউদ্দীন নেছারী, ইউপি সদস্য ফিরোজ মাহমুদ, বনিক সমিতির ওবায়েদ ফারাজী, ছাত্র প্রতিনিধি তামিম হাসান লিয়ন, ফাহাদ গাজী, শামীম হাওলাদার,তরিকুল ইসলামসহ রূপসা উপজেলায় কর্মরত সাংবাদিকবৃন্দ।