শনিবার, ১৬ মে ২০২৬, ১১:২০ পূর্বাহ্ন
খুলনা জেলা পুলিশ সুপারের নির্দেশনায়, মাদক, অনলাইন জুয়া,সহ সমসাময়িক অপরাধমুলক বিষয়ে আইন শৃঙ্খলা সংক্রান্ত সকল বিষয় কয়রা থানার আয়োজনে সদর ইউনিয়নের-৩-নম্বর কয়রা ঝিলিয়াঘাটা বাজারে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয় সেখানে,প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কয়রা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)মোঃ জাহিদুল ইসলাম জাহাঙ্গীর
তিনি বলেন মাদক ও জুয়া একটি যুব সমাজকে নষ্ট করেন। মাদক সেবনে বিভিন্ন সমস্যার সম্মুখীন হতে হয়। মাদকাসক্তি হলে রোগ জীবাণু থেকে শুরু করে ক্যান্সার আক্রান্ত হয়ে মৃত্যুর কারণ হতে পারে। এটি একটি পরিবার একটি জাতিকে ধ্বংসের পথে নিয়ে যায় তেমনভাবে জুয়া একটি পরিবারকে আর্থিক সচ্ছল থেকে শুরু করে বিভিন্ন সমস্যার সম্মুখীন হতে হয়। অতএব আমরা নিজ নিজ অবস্থান থেকে মাদককে না বলি, সকল অপকর্ম থেকে নিজ নিজ দায়িত্বে সকলে শুধরে নেই কেউ মাদকসহ সকল অপকর্মের সাথে জড়িত থাকলে প্রকাশ্যে রাস্তাঘাটে বাজারে ধুমপান করলে ২০০০ টাকা জরিমানা করা হবে। এ সকল তথ্য দিয়ে আমাদেরকে জানালে,তাকে ধরে আইনের
মাধ্যমে প্রতিহত করা হবে বলে জানান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন’’
ইউপি সদস্য সোহরাব(আলী) ইউপি সদস্য নাজমুস(সাদাত) ইউপি সদস্য বাবু হরেন্দ্র নাথ (মন্ডল) বাজার কমিটির সভাপতি সেক্রেটারি, জাহাঙ্গীর(আলম)ও মোখলেসুর রহমান(মিলন