শনিবার, ১৬ মে ২০২৬, ০৭:৩৫ পূর্বাহ্ন
ঢাকা জেলা পুলিশের অভিভাবক জনাব মোঃ মিজানুর রহমান, পুলিশ সুপার, ঢাকা মহোদয়ের নির্দেশনায় বিশেষ অভিযান পরিচালনাকালে ঢাকা জেলার ডিবি (উত্তর) এর অফিসার ইনচার্জ জনাব মোঃ সাইদুল ইসলাম এর নেতৃত্বে এসআই (নিঃ) মোঃ আরিফুল ইসলাম সংগীয় অফিসার ও ফোর্সসহ গত ১১/০১/২০২৬ খ্রি. তারিখ রাত ২৩:৪০ ঘটিকায় সাভার থানাধীন পাকিজা এলাকা হইতে পেশাদার মাদক ব্যবসায়ী ১। মোঃ মওলা মোল্যা (৪০), পিতা—মৃত আলী আকবর, মাতা—আছমা বেগম, সাং—বড়বাটরা, থানা—মুকসুদপুর, জেলা—গোপালগঞ্জ, এ/পি সাং—কুরগাঁও নতুনপাড়া,(কাজলীর বাড়ির ভাড়াটিয়া), থানা—সাভার মডেল, জেলা—ঢাকা, ২। মোঃ শফিকুল(২৮), পিতা—মৃত মোসলেম, মাতা—শহিতন, সাং—চরনারায়নপুর, থানা—সদর, জেলা—রাজবাড়ী, এ/পি সাং—তালবাগ, থানা—সাভার, জেলা—ঢাকাদ্বয়কে ৫১ (একান্ন) পিস ইয়াবা ট্যাবলেটসহ গ্রেফতার করেন ।
উল্লেখ্য যে, আসামীদ্বয়ের সিডিএমএস পর্যালোচনা করে দেখা যায়, ধৃত মোঃ মওলা মোল্যা (৪০, বিরুদ্ধে ০৪ টি মামলা রয়েছে।
উক্ত আসামীদ্বয়ের বিরুদ্ধে সাভার থানার মামলা নং-২৪, তারিখ-১২/০১/২০২৬ খ্রিঃ ধারা-৩৬(১) সারণির ১০ (ক), মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইন ২০১৮: রুজু পূর্বক বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।