শনিবার, ১৬ মে ২০২৬, ০৭:৩৩ পূর্বাহ্ন
রূপসা উপজেলায় গত শনিবার ১০ জানুয়ারি মধ্যরাতে দুর্বৃত্তদের গুলিতে আব্দুল বাসেদ ওরফে বিকুল নামের এক যুবক নিহত হয়েছেন। শনিবার (১০ জানুয়ারি) রাত ১টার রূপসা উপজেলার ৩নং নৈহাটি ইউনিয়নের তালিমপুর কদমতলা খেলার মাঠে এই হত্যাকাণ্ডের ঘটনা টি ঘটে।
স্থানীয় সূত্রে জানা গেছে, ঘটনার সময় বিকুল কদমতলা খেলার মাঠে একটি পিকনিক ও নাচ গানের অনুষ্ঠানে অবস্থান করছিল। এসময় কয়েকজন দুর্বৃত্ত অতর্কিতভাবে তাকে লক্ষ্য করে একাধিক গুলি ছুড়ে দ্রুত পালিয়ে যায়। গুলির শব্দ শুনে স্থানীয়রা ঘটনাস্থলে পৌঁছে তাকে রক্তাক্ত অবস্থায় দ্রুত উদ্ধার করেন।
আশঙ্কাজনক অবস্থায় তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত ২টার কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহত আব্দুল রাশেদ ওরফে বিকুল খুলনার দৌলতপুর মহেশ্বর পাশা এলাকার আব্দুল আউয়ালের ছেলে। থানা পুলিশ সূত্রে জানা যায় নিহত বিকুল, খুলনা অঞ্চলের বিভিন্ন থানায় একাধিক হত্যা মামলার আসামি, সে খুলনা জেলা ও নগরীর শীর্ষ সন্ত্রাসীদের অন্যতম।
হত্যাকাণ্ডের পর থেকে পুরো এলাকায় থমথমে পরিস্থিতি ও চরম আতঙ্ক বিরাজ করছে।খুলনার সন্ত্রাসী গ্রুপগুলোর আধিপত্য, মাদক, নারী ঘটিত বিষয় থাকতে পারে বলে পুলিশ সূত্র জানিয়েছে। ঘটনার রহস্য উদ্ঘাটন এবং হত্যাকাণ্ডের সাথে জড়িতদের চিহ্নিত করে দ্রুত গ্রেফতারের চেষ্টা চলছে। মরদেহ ময়নাতদন্তের জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে মর্গে রাখা হয়েছে, ময়নাতদন্ত শেষে মৃতদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।