শনিবার, ১৬ মে ২০২৬, ০৮:৩২ পূর্বাহ্ন
ঢাকা জেলা পুলিশের অভিভাবক জনাব মোঃ মিজানুর রহমান, পুলিশ সুপার, ঢাকা মহোদয়ের নির্দেশনায় বিশেষ অভিযান পরিচালনা করে এক ডাকাত/ছিনতাইকারী দলের সদস্যকে গ্রেফতার করেছে ঢাকা জেলার গোয়েন্দা শাখা (ডিবি-উত্তর)।গত ১০ জানুয়ারি ২০২৬ খ্রিঃ রাত আনুমানিক ১০টা ৩০ মিনিটে ডিবি (উত্তর), ঢাকা জেলার অফিসার ইনচার্জ সাইদুল ইসলাম-এর নেতৃত্বে এসআই (নিঃ) মোঃ শাহাদাৎ সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ আশুলিয়া থানাধীন গাজীরচট এলাকায় অভিযান পরিচালনা করা হয়। অভিযানে ডাকাত/ছিনতাইকারী দলের সক্রিয় সদস্য মোঃ মিনহাজ আলী মুন্সি (২৭)-কে গ্রেফতার করা হয়।গ্রেফতারকৃত আসামীর পিতার নাম মোঃ সাবেদ আলী মুন্সি, মাতার নাম মোহরজান বেগম। তার বাড়ি গাজীরচট মুন্সিপাড়া, থানা—আশুলিয়া, জেলা—ঢাকা।প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, গ্রেফতারকৃত মিনহাজ আলী মুন্সি ঢাকা জেলার সাভার, আশুলিয়া ও ধামরাই থানা এলাকায় ছিনতাই, চুরি ও ডাকাতিসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডের সঙ্গে জড়িত ছিল।উল্লেখ্য, ধৃত আসামীর সিডিএমএস পর্যালোচনায় তার বিরুদ্ধে পূর্বে একটি ডাকাতি মামলা থাকার তথ্য পাওয়া যায়।
পরবর্তীতে তার বিরুদ্ধে ধামরাই থানার মামলা নং-২৭, তারিখ ২৭/০৬/২০২৪ খ্রিঃ, ধারা ৩৯৫/৩৯৭ পেনাল কোড-এ গ্রেফতার দেখানোপূর্বক তাকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।