শনিবার, ১৬ মে ২০২৬, ১১:২০ পূর্বাহ্ন
মির্জাপুর উপজেলায় পরিবেশগত ছাড়পত্রবিহীন ০২টি অবৈধ ইট ভাটার বি/রু’দ্ধে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে।
টাঙ্গাইল জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ নওশাদ আলম এর নেতৃত্বে উক্ত অ/ভি’যা’নে প্রসিকিউটরের দায়িত্ব পালন করেন টাঙ্গাইল পরিবেশ অধিদপ্তরের পরিদর্শক বিপ্লব কুমার সূত্রধর।
এ সময়ে ইট ভাটার কিলন ভেঙ্গে ও কাঁচা ইট ধ্বংস করে ভাটার কার্যক্রম বন্ধ করার নির্দেশনা প্রদান করা হয় এবং ৬,০০,০০০/- (ছয় লক্ষ) টাকা জ’রি’মা’না ধার্যপূর্বক আদায় করা হয়।
অ/ভি’যা’ন চলাকালে উপস্থিত ছিলেন টাঙ্গাইল পরিবেশ অধিদপ্তর কার্যালয়ের সহকারী পরিচালক তাপস চন্দ্র পাল ‘সহ অন্যান্যরা। এ সময় বাংলাদেশ পুলিশ, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এবং বাংলাদেশ আনসার ব্যাটালিয়ন এর টীম উপস্থিত থেকে আইন শৃঙ্খলা রক্ষার্থে সার্বিক সহায়তা প্রদান করেন। তারা বলেন, পরিবেশ সুরক্ষায় টাঙ্গাইল জেলার অবৈধ ইটভাটার বিরুদ্ধে এ ধরণের অ/ভি’যা’ন অব্যাহত থাকবে।