শনিবার, ১৬ মে ২০২৬, ১০:২৩ পূর্বাহ্ন
টাঙ্গাইলের মধুপুর থেকে করটিয়া আসার পথে বিনিময় পরিবহনের একটি বাসে সরকারি সাদত কলেজের প্রথম বর্ষের এক শিক্ষার্থীর সঙ্গে অশালীন আচরণের অভিযোগ উঠেছে। অভিযোগ অনুযায়ী, বাসটির ড্রাইভার ও স্টাফ ওই শিক্ষার্থীর সঙ্গে দুর্ব্যবহার করেন এবং তার টিকিট কেড়ে নেন। এ ঘটনায় শিক্ষার্থীটি সরকারি সাদত কলেজের একটি অনলাইন গ্রুপে অভিযোগ জানান। বিষয়টি জানাজানি হলে শিক্ষার্থীদের পক্ষ থেকে তাৎক্ষণিক উদ্যোগ নেওয়া হয়। পরে ঢাকা–টাঙ্গাইল মহাসড়কের করটিয়া হাট বাইপাস এলাকায় অভিযুক্ত বাসটি আ*টক করা হয়।
এ সময় উপস্থিত শিক্ষার্থীরা ঘটনার সুষ্ঠু তদন্ত ও দোষীদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা গ্রহণের দাবি জানান। ঘটনাটি নিয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ প্রত্যাশা করেছেন তারা।