শনিবার, ১৬ মে ২০২৬, ০৯:২৬ পূর্বাহ্ন
প্রিয় ঢাকা-১৪ আসনবাসী,
আসসালামু আলাইকুম।
মো. সোহেল রানা, সংসদ সদস্য প্রার্থী ও গণমাধ্যম কর্মী :
রাজধানী ঢাকার একটি গুরুত্বপূর্ণ সংসদীয় আসন হওয়া সত্ত্বেও ঢাকা-১৪ আসনের মানুষ দীর্ঘদিন ধরে নানা মৌলিক উন্নয়ন থেকে বঞ্চিত। সবাই নিয়মিত ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের কর পরিশোধ করে, কিন্তু তার বিপরীতে ন্যূনতম নাগরিক সেবাও অনেক ক্ষেত্রে নিশ্চিত হয় না।
ঢাকা-১৪ আসনে জরুরি ভিত্তিতে ড্রেনেজ ও পয়ঃনিষ্কাশন ব্যবস্থার উন্নয়ন, রাস্তা নির্মাণ ও সংস্কার, সুপেয় পানির সরবরাহ নিশ্চিত করা এবং গ্যাস সংকটের স্থায়ী সমাধান এখন সময়ের অন্যতম প্রধান দাবি।
এলাকাজুড়ে চাঁদাবাজি, মাদক, সন্ত্রাস ও কিশোর গ্যাংয়ের দৌরাত্ম্য দিন দিন উদ্বেগজনক পর্যায়ে পৌঁছাচ্ছে। এসব সামাজিক সমস্যার বিরুদ্ধে কার্যকর ও সাহসী উদ্যোগ গ্রহণ করা সবাই মিলে এখন অত্যন্ত জরুরি।
একই সঙ্গে ঢাকা-১৪ আসনের প্রতিটি ওয়ার্ডে অন্তত একটি করে খেলার মাঠ নির্মাণ, শিশু-কিশোর ও যুবকদের খেলাধুলার সুযোগ সৃষ্টি, চিকিৎসা ব্যবস্থার উন্নয়ন, দরিদ্র মানুষের জন্য স্বাস্থ্য সহায়তা ও নিয়মিত স্বাস্থ্য ক্যাম্প, কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান স্থাপন, বেকার যুবকদের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি, বয়স্কদের একটি সরকারি মেডিকেল কলেজ হাসপাতাল এবং পর্যাপ্ত সরকারি শিক্ষা প্রতিষ্ঠান স্থাপন- এসব ছাড়া ঢাকা-১৪ আসনকে একটি পরিকল্পিত ও মানবিক আসন হিসেবে গড়ে তোলা সম্ভব নয়।
এছাড়াও ঢাকা ১৪ আসনে সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে প্রতিনিধি নির্বাচনের ব্যবস্থা করা এলাকার মানুষের ন্যায্য দাবি।
এত গুরুত্বপূর্ণ একটি সংসদীয় আসন হওয়া সত্ত্বেও ঢাকা-১৪ আসনে আজ যোগ্য, গ্রহণযোগ্য ও বিশ্বাসযোগ্য নেতৃত্বের ঘাটতি স্পষ্টভাবে অনুভূত হচ্ছে। ক্ষমতার রাজনীতির চেয়ে মানুষের সমস্যাকে অগ্রাধিকার হবে মুল নিতি, জনপ্রতিনিধি নয়; সেবক হিসেবে দায়িত্ব পালন করবো ইনশাআল্লাহ আপনারা যদি সুযোগ দেন আমাকে।
আমি কখনো অর্থ বা ক্ষমতার কাছে আপস করবো না। উন্নয়ন কার্যক্রমে পুরো এলাকাকে সম্পৃক্ত করবো।,
এবং ধর্মীয় সংখ্যালঘুদের নিরাপত্তা নিশ্চিত করে সব ধর্মের মানুষের শান্তিপূর্ণ সহাবস্থান বজায় রাখতে চেষ্টা করবো সবার সহযোগিতায়।
ঢাকা-১৪ আসনের ভবিষ্যৎ নিয়ে ভাবা আমাদের সবারই দায়িত্ব।
মো. সোহেল রানা, সংসদ সদস্য প্রাথী ও গণমাধ্যম কর্মী।