শনিবার, ১৬ মে ২০২৬, ০৭:৩১ পূর্বাহ্ন
নৌবাহিনী কন্টিনজেন্ট কয়রা এবং থানা পুলিশের ০৪ সদস্য বিশিষ্ট একটি দলের সমন্বয়ে কয়রা উপজেলাধীন আমাদী চাঁদ আলী ব্রিজে রাতে কয়রা-পাইকগাছা মেইন সড়কে যৌথ চেকপোস্ট পরিচালনা করা হয়।
চেকপোস্ট চলাকালীন ট্রাক, সিএনজি, ইজিবাইক ও মটর সাইকেলের হেলমেট, কাগজপত্র, ড্রাইভিং লাইসেন্স সহ ৭০ টি যানবাহন এবং স:ন্দেহভাজন ব্যক্তিবর্গকে ত:ল্লাশি করা হয়।
আ:টক: মা:দক (০৭ পিস ই:য়াবা)বহনের দায়ে নামঃ মোঃ সেলিম সানা , পিতাঃ রফিকুল সানা,গ্রামঃ বাইলার হানিয়া,পোঃ বামিয়া, থানাঃ কয়রা,জেলাঃ খুলনা, কে একটি টিভিএস ১২৫ সিসি মটরসাইকেলসহ আ:টক করা হয়। পরবর্তীতে আ:টককৃত ব্যক্তিকে আলামতসমহ আইনী প্রক্রিয়া সম্পাদনের নিমিত্তে কয়রা থানায় হস্তান্তর করা হয়।